শুক্রবার, ১৯ জুন, ২০২৬
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সোশ্যাল মিডিয়ায় মেয়েরা কেন বেশি বিপর্যস্ত, কী বলছে গবেষণা?

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বুধবার, ১৪ মে, ৮:৫৪ অপরাহ্ণ
বিভাগ - প্রযুক্তি
0 0
A A
সোশ্যাল মিডিয়ায় মেয়েরা কেন বেশি বিপর্যস্ত, কী বলছে গবেষণা?
Share on FacebookShare on Twitter

প্রতিদিনের একটি বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করে থাকে কিশোর-কিশোরীরা। এ জন্য অনেক নেতিবাচক প্রভাব পড়ে তাদের জীবনে। তবে ছেলেদের তুলনায় দ্বিগুণ হারে নেতিবাচক প্রভাবের মুখোমুখি হচ্ছে মেয়েরা।

সম্প্রতি যুক্তরাজ্যের ওয়েলসের স্কুলশিক্ষার্থীদের ওপর করা একটি গবেষণা থেকে এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের পাবলিক হেলথ ওয়েলস (PHW) ও কার্ডিফ ইউনিভার্সিটি।

যেখানে ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রতি পাঁচজন মেয়ের মধ্যে একজন জানিয়েছেন, অতিরিক্ত সময় ব্যয়, পরিবারের সঙ্গে দ্বন্দ্ব বা মনোযোগের ঘাটতির মতো সমস্যায় ভুগছেন তারা। আর একই বয়সী ছেলেদের ক্ষেত্রে এ হার মাত্র প্রতি ১০ জনে একজন।

গবেষণায় দেখা গেছে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেয়েরাই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। দশম শ্রেণির ১৪-১৫ বছর বয়সী ২১ শতাংশ মেয়ে এবং নবম শ্রেণির ১৩-১৪ বছর বয়সী ২০.৫ শতাংশ মেয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নেতিবাচক অভিজ্ঞতা হয়েছে বলে জানায়। ছেলেদের ক্ষেত্রে একই বয়সে এ হার যথাক্রমে ১০.১ এবং ৯.৮ শতাংশ।

১৩ বছর বয়সী লয়েস জানায়, কখনো কখনো শুধু সময় কাটানোর জন্য ফোন হাতে নিই। কিন্তু বুঝতেই পারি না কখন দুই ঘণ্টা পেরিয়ে যায়! এটা মাঝেমধ্যে ভয় পাইয়ে দেয়।

এ ছাড়াও গবেষণায় অংশ নেওয়া অনেকে জানিয়েছে, খেলাধুলা বা শখের কাজ বাদ দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় সময় দিচ্ছে। পিএইচডব্লিও-এর স্বাস্থ্য উন্নয়ন পরামর্শক এমিলি ভ্যান দে ভেনটার জানান, মেয়েরা ছেলেদের তুলনায় বেশি সময় রাতেও ডিভাইস ব্যবহার করে এবং বেশি রিপোর্ট করে যে তারা সাইবার বুলিয়িংয়ের শিকার হয়েছে।

এমিলির ভাষ্য, সোশ্যাল মিডিয়ার কিছু সুবিধা থাকলেও টিনএজারদের মানসিক স্বাস্থ্যর ওপর এর নেতিবাচক প্রভাব স্পষ্ট। বিষণ্নতা, উদ্বেগ ও আত্মমূল্যায়নের ঘাটতির পেছনে এটি একটি বড় ভূমিকা রাখছে।

পরামর্শ দিয়ে তিনি বলেন, রাতে ডিভাইসের নোটিফিকেশন বন্ধ রাখা, ঘুমানোর ঘরে ফোন না রাখা এবং ঘুমের আগে সামাজিক মাধ্যমে প্রবেশ না করার অভ্যাস তৈরি করলে সমস্যা কিছুটা কমে আসতে পারে।

জরিপটিতে সপ্তম থেকে একাদশ শ্রেণির প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরিসংখ্যান আর অভিজ্ঞতা একসঙ্গে বলছে, সোশ্যাল মিডিয়ার আলোর নিচে অন্ধকারে ডুবে যাচ্ছে এক বড় অংশের কিশোরী। এখন সময় এসেছে প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য শেখানোর, পরিবার ও সমাজের পক্ষ থেকে সচেতনতা তৈরির।

এস এইচ/

ShareTweet
Previous Post

শুঁটকি শরীরের জন্য উপকারী, নাকি ক্ষতিকর?

Next Post

বাংলাদেশি শ্রমিকের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

bdnews bangla
প্রযুক্তি

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম সেবা বিঘ্নিত

bdnews bangla
প্রবাস খেলা

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা

কিউআর কোড স্ক্যানে সাবধান! হ্যাক হতে পারে ফোন ও ব্যাংক একাউন্ট
প্রযুক্তি

কিউআর কোড স্ক্যানে সাবধান! হ্যাক হতে পারে ফোন ও ব্যাংক একাউন্ট

স্মার্টফোনে নিজ থেকেই ডাউনলোড হয় অ্যাপ, বন্ধ করবেন যেভাবে
প্রযুক্তি

স্মার্টফোনে নিজ থেকেই ডাউনলোড হয় অ্যাপ, বন্ধ করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন সুবিধা
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন সুবিধা

Next Post
বাংলাদেশি শ্রমিকের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ

বাংলাদেশি শ্রমিকের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান, চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানি পাইলটরা

কুয়েতের মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান, চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানি পাইলটরা

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

অন্য দেশের ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের না থাকাটা ‘অন্যায়’ : ট্রাম্প

অন্য দেশের ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের না থাকাটা ‘অন্যায়’ : ট্রাম্প

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist