শুক্রবার, ১৯ জুন, ২০২৬
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বাংলাদেশি শ্রমিকের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ

মেহেদী হাসান মেহেদী হাসান
বুধবার, ১৪ মে, ৯:০৯ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, প্রবাস, মধ্যপ্রাচ্য
0 0
A A
বাংলাদেশি শ্রমিকের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ
Share on FacebookShare on Twitter

সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ, ভারত ও নেপালের বহু শ্রমিক। অথচ এসব মৃত্যুর অনেকটাই ছিল প্রতিরোধযোগ্য—এমনটাই বলছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW) ও ফেয়ার স্কয়ার। ১৪ মে প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে সংস্থাগুলো জানিয়েছে, সৌদি নিয়োগকর্তাদের গাফিলতি ও নিষ্ঠুর আচরণের কারণেই এসব মর্মান্তিক মৃত্যু ঘটছে।

বেশিরভাগ মৃত্যুর কারণ হিসেবে প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, সড়ক দুর্ঘটনায় কিংবা উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মৃত্যু। অথচ এসব মৃত্যুগুলো চাইলেই হয়ত এড়ানো যেত। কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ না করার কারণেই এসব মৃত্যু ঘটছে।

হিউম্যান রাইটস ওয়াচ ও ফেয়ার স্কয়ার এমন অনেক মৃত্যুর বিস্তারিত তদন্ত করেছে। যেখানে তারা এসব মৃত্যুর পেছনে অবহেলা খুঁজে পেয়েছেন। তাদের প্রতিবেদনে উঠে এসেছে, অনেক ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করা হয়, যথাযথ তদন্ত না করে ‘স্বাভাবিক মৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়, ফলে পরিবারগুলো সৌদি আইনের অধীনে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ হারায়।

এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনা বিশেষভাবে তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। কিন্তু নিয়োগদাতা সৌদি মালিক তার মরদেহ আটকে রাখেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন—শুধুমাত্র যদি মরদেহ সৌদি আরবে দাফন করা হয়, তাহলেই ক্ষতিপূরণ দেওয়া হবে। মরদেহ দেশে পাঠালে কোনো অর্থ সহায়তা দেওয়া হবে না।

অবশেষে ওই শ্রমিকের পরিবার নিজ খরচে মরদেহ দেশে নিয়ে আসে এবং অর্থ সহায়তা না পেয়েই ঋণের বোঝা কাঁধে নিতে বাধ্য হয়।

হিউম্যান রাইটস ওয়াচ আরও জানায়, অনেক পরিবার জানতে পারেনি তাদের স্বজনের মৃত্যুর প্রকৃত কারণ। এমনকি কাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হলেও সেসব ‘অকাজজনিত মৃত্যু’ বলে চালানো হয়েছে। ফলে পরিবারের সদস্যরা বঞ্চিত হয়েছেন ন্যায্য আর্থিক ক্ষতিপূরণ থেকে।

অন্য এক পরিবার জানিয়েছে, আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ পেতে তাদের ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে। এত দীর্ঘ সময় পর ক্ষতিপূরণ পেলে তা আর জীবনের কঠিন সময়ে কাজে আসে না, শুধু দুঃখই বাড়ায়।

বিশ্বকাপ ঘিরে সৌদি আরব ইতোমধ্যে বড় ধরনের নির্মাণ প্রকল্প শুরু করেছে। ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য তৈরি হচ্ছে নতুন স্টেডিয়ামসহ নানা অবকাঠামো। মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, এসব প্রকল্পে আরও অনেক প্রবাসী শ্রমিক প্রাণ হারাতে পারেন যদি নিরাপত্তা নিশ্চিত করা না হয়।

সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের চাপেও শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ন্যায্য পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভের পরিচালক মিনকি ওর্ডেন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সৌদি আরব ও ফিফার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ দায়িত্ব এড়াতে পারে না।’

তিনি আরও বলেন, কাতার বিশ্বকাপ আয়োজনের সময় নিরাপত্তা ও শ্রমিকদের সুরক্ষা নিয়ে সমালোচনার মুখে পড়ে পদক্ষেপ নিয়েছিল। সেখানে একটি সুপ্রিম কমিটি গঠন করা হয়েছিল, শ্রমিকদের জন্য জীবন বীমা চালু করা হয়েছিল এবং তাপদাহ থেকে সুরক্ষার ব্যবস্থাও ছিল। কিন্তু সৌদি আরব এখনো সে ধরনের কোনো পদক্ষেপ নেয়নি।

বিশ্বকাপ আয়োজনের গৌরবের পেছনে যেন আর কোনো শ্রমিকের রক্ত না ঝরে—এটাই এখন আন্তর্জাতিক সংগঠনগুলোর জোর দাবি। তারা আরও বলছেন, সৌদি আরবের মতো প্রবাসী শ্রমিক নির্ভর দেশগুলোর উচিত মানবাধিকারকে সম্মান দিয়ে হলেও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

সোশ্যাল মিডিয়ায় মেয়েরা কেন বেশি বিপর্যস্ত, কী বলছে গবেষণা?

Next Post

এবার পিএসএলে দল পেলেন সাকিব

Related Posts

কুয়েতের মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান, চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানি পাইলটরা
মধ্যপ্রাচ্য

কুয়েতের মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান, চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানি পাইলটরা

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন
নির্বাচিত খবর

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি
প্রবাস রাজনীতি

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান
প্রবাস বিনোদন

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
নির্বাচিত খবর

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
প্রবাস রাজনীতি

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

Next Post
এবার পিএসএলে দল পেলেন সাকিব

এবার পিএসএলে দল পেলেন সাকিব

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান, চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানি পাইলটরা

কুয়েতের মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান, চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানি পাইলটরা

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

অন্য দেশের ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের না থাকাটা ‘অন্যায়’ : ট্রাম্প

অন্য দেশের ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের না থাকাটা ‘অন্যায়’ : ট্রাম্প

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist