রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

পাসপোর্ট বিড়ম্বনায় প্রবাসীদের এনআইডি

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ২০ জানুয়ারি, ১:১৬ অপরাহ্ণ
বিভাগ - পাসপোর্ট
0 0
A A
পাসপোর্ট বিড়ম্বনায় প্রবাসীদের এনআইডি
Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে এই কার্যক্রম উদ্বোধনও করা হয়েছে। বাকি তিন দেশেও কার্যক্রম উদ্বোধনের অপেক্ষায়। নির্বাচন কমিশন (ইসি) নতুন করে ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুরে এই কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করছে। যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট নেই, তাঁরা এনআইডির জন্য আবেদন করছেন না। আবার অনেকে পাসপোর্টে ঘষামাজা করে বয়স কমিয়ে বায়োমেট্রিক দিচ্ছেন, যা দেশে মাঠপর্যায়ে যাচাইয়ে ধরা পড়ছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চারটি দেশে নিবন্ধন কার্যক্রম চলছে। তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাকি তিনটি দেশে উদ্বোধন করার জন্য টিম পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইন অনুযায়ী প্রবাসী বলতে বোঝায় যাঁদের বৈধ বাংলাদেশি পাসপোর্ট আছে। যাঁদের পাসপোর্ট নেই, তাঁরা আবেদন করতে পারছেন না। এটি একটি চ্যালেঞ্জ। কারণ, তাঁরা সেখানে বৈধ কোনো ডকুমেন্ট (কাগজপত্র) দিতে পারছেন না। ফলে ইসিও তাঁদের এনআইডি দিতে পারছে না। বিশেষ করে ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশির এরপর কাছে পাসপোর্ট নেই। পাসপোর্ট ফেলে দিয়ে বয়স কম দেখিয়ে সেখানে অনেকেই আশ্রয় নিয়েছেন। সে কারণে ইসি ওই প্রবাসীদের এনআইডি দেওয়ার ক্ষেত্রে আইনি মারপ্যাঁচে পড়েছে।

ইসির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, কিছু পাসপোর্ট ভেরিফিকেশন বা যাচাইকালে দেখা গেছে, অনেকে বয়স কমিয়ে প্রবাসে বায়োমেট্রিক দিচ্ছেন। বাংলাদেশে পাসপোর্ট ভেরিফিকেশন করার সময় জালিয়াতি ধরা পড়ছে। ফলে তাঁদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে। পাসপোর্ট ঘষামাজা করে বায়োমেট্রিক দেওয়ার বিষয়টিও ইসির নজরে এসেছে। সম্প্রতি তদন্ত করতে গিয়ে নরসিংদীতে একটি এবং মাদারীপুরে দুটি ঘটনা পেয়েছে ইসি।

সম্প্রতি সৌদি আরব, ইতালি ও যুক্তরাজ্যে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বিষয়ে জারি করা এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে গত ১৫ অক্টোবর, ইতালিতে ২০ অক্টোবর এবং যুক্তরাজ্যে ১ নভেম্বর ইসি থেকে তিনটি কারিগরি দল যায়। এসব কারিগরি দলের কার্যক্রম তদারকের জন্য ইসি থেকে ২৩ অক্টোবর সৌদি আরব এবং ২৭ অক্টোবর ইতালিতে আরও দুটি প্রশাসনিক দল যায়। বর্তমানে সৌদি আরবে ৩৮ জন, ইতালিতে ৭১৩ জন এবং যুক্তরাজ্যে ২২৬ জন প্রবাসী পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক দিয়েছেন। তবে পরিকল্পনা অনুযায়ী কারিগরি ও প্রশাসনিক দলের কার্যক্রম শেষ হওয়ার পর উদ্বোধন করে কার্যকরভাবে প্রবাসে নিবন্ধন কার্যক্রম চালানো হবে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে ১৩ জুলাই উদ্বোধন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৯৪৭ জন প্রবাসী বাংলাদেশি বায়োমেট্রিক দিয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৮০৫ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই কার্যক্রম উদ্বোধন করেছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ১৯ মে থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়। দেশটির দুবাই ও আবুধাবি শহরে দুই ভাগে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ইসির এক কর্মকর্তা জানান, রোহিঙ্গারা যাতে বাংলাদেশের ভোটার হওয়া কিংবা এনআইডি পাওয়ার সুযোগ না পায় সেটি বিবেচনায় রেখে প্রবাসে নিবন্ধনের পর আবেদনগুলো দেশে আবার যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অনুমোদন হলে আবেদনকারীদের প্রবাসেই স্মার্টকার্ড দেওয়া হবে। আর সংযুক্ত আরব আমিরাতে এই কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহ বিবেচনায় বাংলাদেশি শ্রমিক অধ্যুষিত অন্য দেশগুলোতেও পর্যায়ক্রমে এ-সংক্রান্ত কার্যক্রম চালু করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সাবেক পরিচালক (অপারেশনস) মো. ইউনুচ আলী আজকের পত্রিকাকে বলেন, প্রবাসে ভোটার হতে এবং এনআইডি পেতে অনেক প্রপার (যথাযথ) ডকুমেন্ট দিতে হয়; যেমন মা-বাবার এনআইডি নম্বর, পাসপোর্টের কপি, জন্মসনদ, শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেটের কপি, নাগরিক সনদ ইত্যাদি। এগুলো পরিপূর্ণ থাকলে সেই আবেদন নিষ্পত্তি হতে দেরি হওয়ার কথা নয়। তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে পাসপোর্ট ছাড়া অন্য ডকুমেন্ট কম থাকে। কেউ হয়তো জন্মসনদ বানিয়ে দেয়, অনেকের ঠিকানা খুঁজে পাওয়া যায় না, অনেকে বাংলাদেশে যাদের কন্টাক্ট নম্বর দেন, তাঁরাও যোগাযোগ করতে আসেন না। অনেকের ক্ষেত্রে দেখা গেছে, যাদের ঠিকানা দিয়ে রেখেছে, তাদের কেউ চেনে না। এসব তদন্ত প্রতিবেদন তো নেগেটিভ আসে। অনেকে সময়মতো কাগজপত্র দিতে পারছেন না। এসব কারণে এই কাজে জটিলতা তৈরি হয়।’

মো. ইউনুচ আলী মনে করেন, এই কাজে প্রবাসীদের সচেতন করার জন্য প্রচার বাড়ানো দরকার। তিনি বলেন, ‘ওখানে যদি কমিউনিটি বেজড কিছু থাকে, তবে তা কাজে লাগিয়ে সবাইকে ডেকে ভোটার হওয়ার জন্য কী কী প্রয়োজন, সে সম্পর্কে ব্রিফ দিলে এই কাজে গতি আসবে।’

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু

Next Post

সানিয়াকে ছেড়ে শোয়েব মালিকের নতুন বিয়ে

Related Posts

bdnews bangla
পাসপোর্ট

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে

প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
পাসপোর্ট

প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভিসা ছাড়াই যে ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
পাসপোর্ট

ভিসা ছাড়াই যে ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট
নির্বাচিত খবর

আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

bdnews bangla
পাসপোর্ট

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

‘পাসপোর্ট পাওয়ার অর্থ আইনের ঊর্ধ্বে উঠে যাওয়া নয়’
নির্বাচিত খবর

‘পাসপোর্ট পাওয়ার অর্থ আইনের ঊর্ধ্বে উঠে যাওয়া নয়’

Next Post
সানিয়াকে ছেড়ে শোয়েব মালিকের নতুন বিয়ে

সানিয়াকে ছেড়ে শোয়েব মালিকের নতুন বিয়ে

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত, চীনা স্যাটেলাইট ব্যবহারের প্রমাণ পেল যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত, চীনা স্যাটেলাইট ব্যবহারের প্রমাণ পেল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist