রবিবার, ২১ জুন, ২০২৬
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মাইলস্টোন ট্রাজেডি: আগুনে নয়, ধোঁয়ায় মারা গেছে নুসরাত

মেহেদী হাসান মেহেদী হাসান
বুধবার, ২৩ জুলাই, ১:০৫ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
মাইলস্টোন ট্রাজেডি: আগুনে নয়, ধোঁয়ায় মারা গেছে নুসরাত

মাইলস্টোন ট্রাজেডি: আগুনে নয়, ধোঁয়ায় মারা গেছে নুসরাত

Share on FacebookShare on Twitter

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখন কোলাহলহীন নিস্তব্ধ এক প্রাঙ্গণ। এখানে প্রতিদিন গুঞ্জরিত হতো শতশত শিশুর প্রাণচঞ্চল কণ্ঠস্বর, এখন ছড়িয়ে আছে পুড়ে যাওয়া বই, ভাঙা ডেস্ক আর হাহাকারের ছায়া। গত সোমবার একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোনের একাডেমিক ভবনে বিধ্বস্ত হওয়ার পর থেকে থেমে গেছে শিশুর হাসি, থামেনি শুধু স্বজনহারাদের আহাজারি।

বিকট বিস্ফোরণের শব্দে ভেঙে যাওয়া নীরবতা আজও আচ্ছন্ন করে রেখেছে ওই এলাকা। যন্ত্রণায় কাতর আহত ও দগ্ধ শিশুদের কান্না আর হাসপাতালের করিডোরে দিশেহারা মা-বাবার ছুটোছুটি, পুরো পরিবেশটাকেই ভারি করে তুলেছে।

সোমবারের ভয়াবহ দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৮। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ৬৮ জন। এই নিহত-আহতদের সিংহভাগই ছিল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।

সেই নিহত শিক্ষার্থীদের একজন ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী সবার আদরের নুসরাত জাহান আনিকা। আগুন স্পর্শ করেনি তার শরীর কিন্তু কালো ধোঁয়ার দমবন্ধ গন্ধই নিভিয়ে দিলো ছোট্ট প্রাণটিকে। নুসরাতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট। নতুন জামা পরতে ভালোবাসা, খেতে ভালোবাসা, ঘুরতে ভালোবাসা সব মিলিয়ে সে ছিল প্রাণোচ্ছল এক শিশু। পরিবারের সঙ্গে কদিন আগেই ঘুরে এসেছিল কক্সবাজার। সেই হাসিমুখের স্মৃতি আজ ছবি হয়ে গেছে, স্মৃতির অ্যালবামে বন্দি হয়ে গেছে নুসরাত।

নুসরাতের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার আদরের মাইয়া খুব সুন্দর আছিল। ওর শরীর তেমন পোড়ে নাই। ধোঁয়ায় মারা গেছে। ভবনের নিচতলায় ছিল।’ বলতে বলতেই থেমে যান তিনি, ভেঙে পড়েন আবেগে।

ঘটনার দিন বিকট শব্দ শুনে উত্তরা দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোর পাশে থাকা নিজ বাসা থেকে ছুটে গিয়েছিলেন স্কুলে। মেয়েকে খুঁজে বেড়িয়েছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। সন্ধ্যায় সিএমএইচের মর্গে সাদা কাপড়ে ঢাকা মেয়ের নিথর দেহ দেখেন তিনি।

সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে গলা ভারি হয়ে আসে আবুল হোসেনের, ‘কালকে যখন শব্দ শুনি, দৌড়াইয়া যাইয়া দেখি, আগুন আর আগুন। ও তো ক্লাস শেষ করে কোচিংয়ের জন্য অপেক্ষা করতেছিল। সব শেষ হইয়া গেল। সুন্দর সুন্দর জামা পরতে পছন্দ করত, যা চাইছে তা–ই খাওয়াইছি।’

তিনি আফসোস করে বলেন, ‘ভবনের যদি আর কোনো সিঁড়ি বা গেট থাকত, তাহলে অনেকেই বের হতে পারত।’ শুধু তিনি নন, নুসরাতের ভগ্নিপতি মো. শাকিলও ক্ষোভ প্রকাশ করেন কোচিং ব্যবস্থাপনা নিয়ে। নিজেকে মাইলস্টোনের প্রাক্তন শিক্ষার্থী উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কোচিংয়ে অংশ নিতে চাপ দেয়। নুসরাতকে গত মাসেই কোচিংয়ে ভর্তি করতে বাধ্য হন তারা।

শাকিল বলেন, ‘সকাল থেকে বিকেল তিনটা–চারটা পর্যন্ত এই ছোট বাচ্চাদের তারা ধরে রাখে। কাল যদি ছুটির সঙ্গে সঙ্গে কোচিংয়ের জন্য অপেক্ষা না করে বের হয়ে যেত, তাহলে শিশুরা বেঁচে যেত।’

সূত্রঃ বার্তা বাজার
এম এইচ/

ShareTweet
Previous Post

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

Next Post

মিরপুরে কসমো স্কুলে আগুন

Related Posts

জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন কুতুবদিয়ার ইউএনও
বাংলাদেশ

জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন কুতুবদিয়ার ইউএনও

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে
বাংলাদেশ

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ
নির্বাচিত খবর

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি
বাংলাদেশ

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

ইঁদুরে তার কাটার জেরে দুই দিন বন্ধ ছিল ঢাকার এআই ক্যামেরা
বাংলাদেশ

ইঁদুরে তার কাটার জেরে দুই দিন বন্ধ ছিল ঢাকার এআই ক্যামেরা

টাঙ্গাইলে ছাগলকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
বাংলাদেশ

টাঙ্গাইলে ছাগলকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

Next Post
মিরপুরে কসমো স্কুলে আগুন

মিরপুরে কসমো স্কুলে আগুন

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist