বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

তিন-চতুর্থাংশ দেশের স্বীকৃতিতেও কেন মিলছে না ফিলিস্তিনিদের স্বাধীনতা?

মেহেদী হাসান মেহেদী হাসান
বুধবার, ১৩ আগস্ট, ৫:৪৫ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
তিন-চতুর্থাংশ দেশের স্বীকৃতিতেও কেন মিলছে না ফিলিস্তিনিদের স্বাধীনতা?

তিন-চতুর্থাংশ দেশের স্বীকৃতিতেও কেন মিলছে না ফিলিস্তিনিদের স্বাধীনতা?

Share on FacebookShare on Twitter

গাজার ধ্বংসস্তূপে ক্ষুধার্ত মানুষের আহাজারির মধ্যে যখন দুর্ভিক্ষ আসন্ন, তখন ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই ঘোষণা সঙ্গে সঙ্গেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে হামাসের জন্য পুরস্কার বলে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্রও এই স্বীকৃতির পরিকল্পনার নিন্দা জানায়।

নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে সাহের আল ঘোরা তার মতামতে বলেন, এ স্বীকৃতি ফিলিস্তিনের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হতে পারতো, যা দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যেই ছিল।

তিনি বলেন, সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনের মূল চালিকাশক্তি, আর তাই এই স্বীকৃতি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক চাপ তৈরির একটি হাতিয়ার হতে পারতো।

তিনি তার মতামতে আরও বলেন, জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এখনও স্বীকৃতি দেয়নি জি-৭ এর সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান এবং ইতালি।

সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং মাল্টা ঘোষণা করেছে, তারা সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ভিত্তিতে।

ফ্রান্স প্রথম জানায় তারা জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

যুক্তরাজ্য জানায়, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় এবং আরও মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করে, তবেই স্বীকৃতি দেবে।

কানাডা বলেছে, ২০২৬ সালের মধ্যে হামাসবিহীন একটি নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনিদের গণতান্ত্রিক সংস্কার আনতেই হবে।

অস্ট্রেলিয়া বলেছে, তারা এই স্বীকৃতি দেবে, যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ কানাডার মতো সংস্কারের প্রতিশ্রুতি দেয়।

তবে সমালোচকরা বলছেন, এই স্বীকৃতি খুব বিলম্বিত, শর্তসাপেক্ষ এবং অপর্যাপ্ত। বিশেষ করে এমন এক সময় যখন গাজায় হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এবং বহু মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা ইসরায়েলের কার্যক্রমকে গণহত্যা বলে অভিহিত করছেন।

এই স্বীকৃতি ঘোষণাগুলোর সঙ্গে এসেছে রাজনৈতিক শর্ত ও হুমকি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে, মানবিক পরিস্থিতি উন্নত না করে এবং শান্তিপ্রক্রিয়ায় অগ্রগতি না আনে, তাহলে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। অর্থাৎ এটি একটি চাপের কৌশল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হলে তাদের গণতান্ত্রিক সংস্কার, হামাসের নির্বাচনে অংশ না নেওয়া এবং একটি অসামরিক রাষ্ট্র গঠন নিশ্চিত করতে হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ খানিকটা নরম ভঙ্গিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির প্রতিশ্রুতি দিলেও, মাহমুদ আব্বাসকে রাজনৈতিক সংস্কারের কথা স্মরণ করিয়ে দেন।

অর্থাৎ, স্বীকৃতি যেন উপহার নয়, বরং বিনিময়ের শর্ত।

ইসরায়েলের জন্য কোন শর্ত নেই?

সবচেয়ে তীব্র সমালোচনা এসেছে এই প্রশ্নে— ইসরায়েল যখন লাখ লাখ ডলার সামরিক সহায়তা পাচ্ছে, তখন তার ওপর কোনো শর্ত আরোপ করা হচ্ছে না কেন?

জাতিসংঘের পর্যবেক্ষক, গণহত্যা ও হলোকাস্ট গবেষক এবং বহু মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে।

তবুও, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবন্ধকতা বা শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের বদলে, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিনিদের একটি ‘রাষ্ট্রের প্রতিশ্রুতি’ দিয়ে দায় সেরেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

সূত্র: নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজ

এম এইচ/ 

ShareTweet
Previous Post

‘দেশপ্রেমিক লোকজন কষ্ট করে পাথরগুলো সরিয়ে নিয়েছে’

Next Post

বিকাশ কর্মীর মৃ/ত্যু – মগড়া নদীর বুকে এক রহস্য!

Related Posts

হরমুজ প্রণালিতে ফের সৌদির তেলবাহী ২ ট্যাংকারে হামলা
মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে ফের সৌদির তেলবাহী ২ ট্যাংকারে হামলা

‘আমেরিকা ও ইসরায়ালের ২০০টির বেশি বিমান ভূপাতিত করেছে ইরান’
প্রধান খবর ২

‘আমেরিকা ও ইসরায়ালের ২০০টির বেশি বিমান ভূপাতিত করেছে ইরান’

bdnews bangla
মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের প্রস্তাব তালেবানের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে
প্রধান খবর ২

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

হামলার জবাবে জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান
নির্বাচিত খবর

হামলার জবাবে জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
প্রধান খবর ২

এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Next Post
বিকাশ কর্মীর মৃ/ত্যু – মগড়া নদীর বুকে এক রহস্য!

বিকাশ কর্মীর মৃ/ত্যু – মগড়া নদীর বুকে এক রহস্য!

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে ফের সৌদির তেলবাহী ২ ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে ফের সৌদির তেলবাহী ২ ট্যাংকারে হামলা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

‘আমেরিকা ও ইসরায়ালের ২০০টির বেশি বিমান ভূপাতিত করেছে ইরান’

‘আমেরিকা ও ইসরায়ালের ২০০টির বেশি বিমান ভূপাতিত করেছে ইরান’

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist