ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি এবার জন্মদিন উদযাপন করলেন মালয়েশিয়ায়। নিজের জন্মদিনের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করেছেন তিনি, সঙ্গে সহকর্মীরাও ছবিগুলো শেয়ার করে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন।
ছবিগুলোতে দেখা যায়, জন্মদিনের আয়োজনে মিষ্টি মুখেই ধরা দিয়েছেন পরীমণি। এ সময় তার সঙ্গে ছিলেন সহকর্মীরা; আর ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন।
কয়েকটি ছবি পোস্ট করে ফেসবুকে গোলাম হোসেন লিখেছেন, ‘আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। জীবনে যোগ করার মতো, আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করছি এখন; এই মুহূর্তে এই জন্মদিন টা, কি যেন তুমি একটা।’
গোলাম হোসেন আরও লেখেন, ‘এই ১৪ বছরেও নতুন করে আবিষ্কার করা শেষ হয়না তোমাকে… আই লাভ ইউ, উই লাভ ইউ…শুভ জন্মদিন আমাদের সবার পরী….(ভালোবাসার ইমোজি)।’
সহকর্মীর এই ভালোবাসাময় শুভেচ্ছা পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি পরীমণি। সঙ্গে তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে মন্তব্যঘরে লেখেন, ‘তুমি একটা আমি!’
নিজের টিম মেম্বার হোক, কিংবা সহকর্মী- অনেক বেশিই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন পরীমণি। এর আগে এই সহকর্মী গোলাম হোসেনকে নিয়ে মাঝে মাঝেই আলোচনায় আসতেন নায়িকা। কখনো একসঙ্গে গাড়িতে চড়ে ঘুরতে বেরিয়ে, কখনো কাপল ডান্স দিয়ে আবার কখনো কাঁধে হাত রেখে খুনসুটিতে মেতে উঠে। অনেকে তাদের রসায়ন নিয়ে দুইয়ে দুইয়ে চারও মিলিয়েছেন, কিন্তু আদতে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের- এমনই মত তার ভক্তদের অধিকাংশ।
এম এইচ/














Discussion about this post