শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

অবৈধ পথে ইতালি যাত্রা: ৩ বাংলাদেশিকে হত্যার পর লাশ ফেলা হয় সাগরে

মেহেদী হাসান মেহেদী হাসান
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ১:৪৫ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর
0 0
A A
অবৈধ পথে ইতালি যাত্রা: ৩ বাংলাদেশিকে হত্যার পর লাশ ফেলা হয় সাগরে

অবৈধ পথে ইতালি যাত্রা: ৩ বাংলাদেশিকে হত্যার পর লাশ ফেলা হয় সাগরে

Share on FacebookShare on Twitter

লিবিয়ায় তিন বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকায় গুলি করলে প্রাণ হারান মাদারীপুরের ইমরান, মুন্না ও বায়েজিত নামে তিন যুবক। তাদের মৃত্যুর খবরে দেশে থাকা পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় নিহতদের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয় মানুষ ও নিহতদের স্বজনদের কাছ থেকে জানা গেছে, পারিবারিক আর্থিক অবস্থার উন্নতি ও ভালো জীবনের আশায় অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মো. তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী ও দালাল শিপন খানের সঙ্গে ২২ লাখ টাকায় চুক্তি হয়। কিন্তু লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবারের কাছ থেকে আরও ১৮ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

সবশেষ ১ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশে রওনা হলে ভূমধ্যসাগরে গুলিতে মারা যান ইমরান। তবে তার মৃত্যুর ১৮ দিন পর, ১৯ নভেম্বর (মঙ্গলবার) সকালে পরিবার বিষয়টি জানতে পারে।

এদিকে একইভাবে গুলিতে ওইদিন মারা যান রাজৈর উপজেলার দুর্গাবর্দ্দী গ্রামের ইমারত তালুকদারের ছেলে মুন্না তালুকদার এবং একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিত শেখ। তিন যুবকের মরদেহ ভূমধ্যসাগরেই ফেলে দেওয়া হয়।

এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ঘটনার পর ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালালের পরিবার। তবে শিপনের স্বজনদের দাবি, এই ঘটনায় শিপন জড়িত নন।

স্থানীয়রা ও নিহতদের পরিবার অভিযোগ করে বলেন, কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। তিনি আত্মীয়–স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেওয়ার প্রলোভন দেখান। এর আগেও একই ধরনের ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলেও তিনি ধরাছোঁয়ার বাইরে।

ইমরানের বড় বোন ফাতেমা আক্তার বলেন, ‘শিপন দালাল আমার ভাইকে মেরে ফেলেছে। এই দালালের কঠিন বিচার চাই। সরকারের কাছে দাবি, আমার ভাইয়ের মরদেহ যেন একবারের জন্য হলেও দেখতে পারি—এই ব্যবস্থা করা হোক।’

ইমরানের আত্মীয় সাজ্জাদ মাতুব্বর বলেন, ‘দালাল শিপনের হাত অনেক লম্বা। এর আগেও একইভাবে কয়েকজন মারা গেছে। টাকা দিয়ে সব ম্যানেজ করে। বিচার না হওয়ায় এই অপরাধ থামছে না। আমরা তার ও সহযোগীদের কঠিন শাস্তি চাই।’

নিহত মুন্নার খালা খাদিজা আক্তার বলেন, ‘দালাল শিপনকে ধারদেনা করে ৪০ লাখ টাকা দিয়েছি। ভাগিনার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। এই দালালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি মুন্নার মরদেহ দেশে ফেরানোর দাবি জানাচ্ছি।’

বায়েজিতের বাবা কুদ্দুস শেখ বলেন, ‘আমার ছেলের এমন মৃত্যু কীভাবে মেনে নেব? দালাল প্রথমে স্বীকার করেনি, পরে লিবিয়া থেকে জানানো হয় আমার ছেলেকে সাগরের মাঝেই গুলি করে হত্যা করেছে। এখন দালাল লাপাত্তা। এত টাকা দিয়ে ছেলের এমন মৃত্যু কীভাবে সইব?’—এ কথা বলতে বলতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

শিপনের চাচি সেতারা বেগম বলেন, ‘শিপন অনেক মানুষকে নিয়েছে, কিন্তু গুলিতে কেউ মারা গেছে এমন ঘটনা আগে শুনিনি। শিপন এখন লিবিয়ায়। পরিবারের লোকজনও বাড়িতে নেই। ঘরে তালা ঝুলছে। এর বেশি কিছু বলতে পারব না।’

এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘লিবিয়ায় তিন যুবকের নিহত হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে জেনেছি। নিহতদের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দালালদের কোনো ছাড় দেওয়া হবে না।’

এম এইচ/ 

ShareTweet
Previous Post

১৩ লাখ রোহিঙ্গার ভার বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব নয়

Next Post

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

Related Posts

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল ঢাকার দূতাবাস
জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল ঢাকার দূতাবাস

bdnews bangla
নির্বাচিত খবর

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

bdnews bangla
নির্বাচিত খবর

‘ভয় আমার অভিধানে নেই’, হুমকির জবাবে বডিবিল্ডার রুমি

রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির
নির্বাচিত খবর

রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির

নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান
নির্বাচিত খবর

নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান

সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
জাতীয়

সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

Next Post
ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বল প্রয়োগ করলে ফ্যাসিস্ট, না করলে দুর্বল পুলিশ: আইজিপি

বল প্রয়োগ করলে ফ্যাসিস্ট, না করলে দুর্বল পুলিশ: আইজিপি

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল ঢাকার দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল ঢাকার দূতাবাস

স্ত্রীর প্রতি ভালোবাসায় ১৫ বছর ধরে কবরস্থান পরিষ্কার করেন মওলা বক্স

স্ত্রীর প্রতি ভালোবাসায় ১৫ বছর ধরে কবরস্থান পরিষ্কার করেন মওলা বক্স

‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম

‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist