বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে আসছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এই আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।
তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময় জানানো হয়েছিল।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এস এইচ/














Discussion about this post