বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ: জামায়াত আমির

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ২৪ জানুয়ারি, ১১:৪৯ পূর্বাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি
0 0
A A
কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ: জামায়াত আমির

কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ: জামায়াত আমির

Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীসহ ১০-দলীয় জোট ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। এ অঞ্চলের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে, যদিও এই উত্তরবঙ্গই পুরো দেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে থাকে। ১০-দলীয় জোট ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। যাতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটে এবং উৎপাদিত পণ্য সারা বিশ্বে রপ্তানি করা সম্ভব হয়।

গতকাল ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরে জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এনসিপি, জাগপাসহ ১০-দলীয় জোটের নেতা, জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা এবং ইসলামী ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কৃষকদের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ দেওয়া হবে এবং আধুনিক প্রযুক্তি প্রদানের মাধ্যমে ফসলের উৎপাদন তিন গুণ বৃদ্ধি করা হবে। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং পচে যাওয়ার ভয়ে কম দামে বিক্রি রোধ করতে বিভিন্ন স্থানে ফসল সংরক্ষণের ব্যবস্থা বা হিমাগার গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। উত্তরবঙ্গের মানুষকে দয়ার পাত্র হিসেবে নয়, বরং মর্যাদাপূর্ণ নাগরিক ও দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জামায়াত আমির বলেন, উন্নত যোগাযোগব্যবস্থার মাধ্যমে বেকারত্বের অবসান ঘটানোর পরিকল্পনা রয়েছে। যাতে যুবকদের কাজের খোঁজে ঢাকায় গিয়ে কষ্ট করতে না হয়। জাপান, ভিয়েতনাম বা চীনের মতো বাংলাদেশের প্রত্যেকটি ঘরকে একেকটি ইন্ডাস্ট্রিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, যুবকদের বেকার ভাতা দেওয়ার পরিবর্তে তাদের হাতে সম্মানের কাজ তুলে দেওয়া হবে। কারণ বেকার ভাতা মানে অপমানের চাবি। দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে চাকরিতে প্রবেশের আগ পর্যন্ত প্রশিক্ষণ চলাকালীন ছাত্রছাত্রীদের সরকারি কোষাগার থেকে মাসিক আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।

উত্তরবঙ্গের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর করুণ দশার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, নদীগুলো আজ মরে কঙ্কাল হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এই নদীগুলোকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ১০-দলীয় জোট সরকার গঠন করতে পারলে শুধু নদীর জীবনই নয়, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে। এই এলাকার মানুষ গ্যাস পাবে।

পঞ্চগড়ের সমাবেশে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী মো. সফিউল আলম (সফি উল্লাহ সুফি) দাঁড়িপালা প্রতীক তুলে দেন জামায়াত আমির। এ ছাড়া দিনাজপুরের সমাবেশে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)-এর প্রার্থী মো. মতিউর রহমান, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ)-এর প্রার্থী এ কে এম আফজালুল আনাম, দিনাজপুর-৩ (সদর)-এর মো. মাইনুল আলম, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)-এর মুক্তিযোদ্ধা প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৫ এ (ফুলবাড়ী-পার্বতীপুর) এনসিপির প্রার্থী মো. আবদুল আহাদ ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আনোয়ারুল ইসলামসহ প্রার্থীদের নিজস্ব প্রতীক তুলে দেন জামায়াত আমির। ঠাকুরগাঁওয়ের সমাবেশে ঠাকুরগাঁও-১ আসনে দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আসনে মাওলানা আবদুল হাকিম ও ঠাকুরগাঁও-৩ আসনে মিজানুর রহমানের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।

রংপুরের সমাবেশে জামায়াত আমির রংপুর-১ আসনের প্রার্থী রায়হান সিরাজী, রংপুর-২ আসনের প্রার্থী জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের প্রার্থী এনসিপির আখতার হোসেন, রংপুর-৫ আসনের প্রার্থী জামায়াতের গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে জামায়াতের নুরুল আমীনের হাতে নির্বাচনি প্রতীক তুলে দেন। এসময় তাদেরকে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান উড়োজাহাজে চড়ে পঞ্চগড় থেকে দিনাজপুর যান। পরে সড়কপথে ঠাকুরগাঁও ও রংপুর যান। সমাবেশ ছাড়াও বিভিন্ন এলাকায় ছোট ছোট পথসভায়ও বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি অপেক্ষারত নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

Next Post

আলোচনা যতই হোক দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া

Related Posts

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার
প্রবাস রাজনীতি

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম
প্রবাস রাজনীতি

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা
প্রবাস রাজনীতি

নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’
প্রবাস রাজনীতি

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

bdnews bangla
প্রধান খবর ২

‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের’

bdnews bangla
প্রধান খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

Next Post
আলোচনা যতই হোক দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া

আলোচনা যতই হোক দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist