ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
বৃহম্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে এই সংবাদ সম্মেলনের ডাক দেন তিনি।
এর আগে নিজের ভোট দেওয়ার পর ডা. এস এম খালিদুজ্জামান জানান, নির্বাচন নিয়ে জনগণের রায় মেনে নেবেন। তখন তিনি বলেন, জনগণের রায়কেই আমরা মেনে নেব। জনগণই দেশের সর্বোচ্চ শক্তি এবং নির্বাচন সেই শক্তি প্রকাশের মাধ্যম। নির্বাচন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’
ডা. খালিদ বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তবে জনগণের রায়কেই তারা চূড়ান্ত হিসেবে মেনে নেবেন।’ তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।
এস আই/














Discussion about this post