বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আন্তর্জাতিক ঘোষণা স্থগিত, হতাশ কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
রবিবার, ২৬ অক্টোবর, ৯:৫৬ পূর্বাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
আন্তর্জাতিক ঘোষণা স্থগিত, হতাশ কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ঘোষণার মাত্র ১১ দিনের মাথায় এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। তবে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলছে, পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া উচিত।

গেলো ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য প্রস্তুতও ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ে প্রস্তুত করা হয়েছিল, পাশাপাশি আন্তর্জাতিক টার্মিনাল ভবনের একটি অংশও প্রস্তুত ছিল।

কিন্তু ঘোষণার ১১ দিনের মাথায় সরকার প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিলে পর্যটন ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেন।

হোটেল প্রাসাদ প্যারাডাইসের মহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর সেটি স্থগিত হওয়ার খবর আমাদের জন্য হতাশাজনক। আমরা আশা করেছিলাম, আন্তর্জাতিক বিমানবন্দর চালুর মাধ্যমে কক্সবাজারে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক আসবে, যা স্থানীয় পর্যটন শিল্পকে নতুন প্রাণ দেবে। কিন্তু স্থগিতের সিদ্ধান্তে সেই আশার জায়গাটা অনিশ্চয়তায় পড়ে গেল।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আলম কাজল বলেন, ‘গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার পর আমরা অত্যন্ত উচ্ছ্বসিত ছিলাম। পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী ছিলাম যে, এই ঘোষণার ফলে কক্সবাজারে পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হবে। কিন্তু হঠাৎ করে স্থগিত করার সিদ্ধান্ত আমাদেরকে হতাশ করেছে।’

তবে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মনে করে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগে অবকাঠামো ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা জরুরি। তাদের মতে, স্থগিতের সিদ্ধান্ত ইতিবাচকও হতে পারে, যদি এটি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নেয়া হয়।

চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ‘যদি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর অর্ধেক সম্পন্ন অবস্থায় উদ্বোধন করা হয়, তাহলে বিদেশি পর্যটকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে অনেক ধরনের সেবা ও সুবিধা যুক্ত থাকে। এসব সেবা যদি আন্তর্জাতিক মানের না হয়, কিংবা আগত পর্যটকরা প্রত্যাশিত মানের সেবা না পান, তাহলে তা কক্সবাজারের পর্যটন খাতের জন্য ভালো হবে না।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরের সব কাজ যথাযথভাবে সম্পন্ন করে, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মান বজায় রেখে যত দ্রুত সম্ভব এর উদ্বোধন করা হোক।’

প্রজ্ঞাপন স্থগিত হলেও কক্সবাজারবাসীর প্রত্যাশা দ্রুতই বাস্তবায়িত হবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রতিশ্রুতি।

এস এইচ/

ShareTweet
Previous Post

বিচ্ছেদের গুঞ্জন, স্পষ্ট জবাব পূর্ণিমার

Next Post

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

Related Posts

bdnews bangla
বাংলাদেশ

কানাডার সড়কে প্রাণ গেলো বাংলাদেশি শিক্ষার্থীর

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
বাংলাদেশ

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ফেনীর বন্যা দুর্ভোগ কমাতে একনেকে অনুমোদন পেল মুহুরী-কহুয়া নদী সংস্কার প্রকল্প
প্রধান খবর ২

ফেনীর বন্যা দুর্ভোগ কমাতে একনেকে অনুমোদন পেল মুহুরী-কহুয়া নদী সংস্কার প্রকল্প

bdnews bangla
বাংলাদেশ

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

bdnews bangla
বাংলাদেশ

দুটি বোটসহ সাত বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় 'আঁখি'

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

জর্ডানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য সুখবর

bdnews bangla

ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

bdnews bangla

কানাডার সড়কে প্রাণ গেলো বাংলাদেশি শিক্ষার্থীর

bdnews bangla

মোদিকে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’: ট্রাম্প

bdnews bangla

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist