ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করার পর দেশটির উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের গোরুক ও কেশম দ্বীপের উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল।
সেন্টকম আরও বলেছে, আত্মরক্ষার অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে হরমুজ প্রণালির দিকে ইরান একাধিক ড্রোন পাঠিয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, ড্রোনগুলোর মধ্যে অন্তত চারটি মার্কিন বাহিনী ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্রের ধারণা, ড্রোনগুলো ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ অথবা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এস আই/














Discussion about this post