ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবাননেও। আর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও হামলা চালাচ্ছে ইসরাইলে। এমনকি একদিনেই ইসরাইলি বাহিনীর ওপর রেকর্ড ৫৫ বার হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি লেবানন সীমান্ত ও ইসরাইলের উত্তরাঞ্চলে এই হামলা চালায়।
একদিনে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে এটিই সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় শনিবার ইসরাইলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে লড়াই চলছে। এতে লেবাননের পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। রাজধানী বৈরুতে শনিবার দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এতে সংঘাতের এ তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে।
এম এইচ/














Discussion about this post