বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। যারা জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের অনেকে জেলে গেছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পুরো বাংলাদেশ ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর ইতিবাচক রাজনীতিতে নেই। এখানে একজন উপদেষ্টা মাফিয়াতন্ত্র কায়েম করেছে। উনার পছন্দ মতো মুরাদ নগরকে পরিচালিত করছেন। এখানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন। আমাদের মুরাদ নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম মহাসচিব নাজিম উদ্দীন, তাকে গ্রেপ্তারের সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলখানায় সাক্ষাৎ শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এম এইচ/














Discussion about this post