একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এমন মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, খুলনা একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।
তিনি বলেন, তারা নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।
বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে খুলনার কর্মসূচি শেষে দুপুরের দিকে তিনি যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন।
এম এইচ/














Discussion about this post