মুহাম্মদ রফিক উল্লাহ, ওমান:
ওমানের প্রবাসী ব্যবসায়ী আল বারাকা কোম্পানীর চেয়ারম্যান আবু ইউছুফকে এস এস সি ১৯৯৫ ও এইচ এস সি ১৯৯৭ ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
শুক্রবার(২৪ নভেম্বর) দেশটির রাজধানী মাস্কাটের রুই আলেক্সজেন্ডার রেষ্টুরেন্টের হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়। প্রবাস থেকে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০২১ সালের গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি অর্জন করায় আবু ইউছুফকে এ সংবর্ধনা দেয়া হয়। ওমানে বসবাসরত ১৯৯৫ ও ১৯৯৭ ব্যাচের বন্ধুরা তার অর্জনে পিছনের গল্প তুলে ধরে স্মৃতি চারন করে বক্তব্য করেন। এসময় তাকে সম্মানা ক্রেষ্ট ও নানা উপহার তুলে দেন তার বন্ধুরা। আগামীতে সবাইকে নিয়ে পথ চলার অঙ্গিকার করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন এহতেশাম সাইমুম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সোহেল রানা, আব্দুল মতিন, আবুল হাশেম, আলী আকবর,কামরুল হাসান বাবলু সহ আরো অনেকে।পরে ১৯৯৫ ও ১৯৯৭ ব্যাচের বন্ধুরা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপহার দেন আগত আতিথিদের














Discussion about this post