শুক্রবার, ৫ জুন, ২০২৬
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কাশির সিরাপে দুই শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণে খেয়ে অজ্ঞান ডাক্তার!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২:০১ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
কাশির সিরাপে দুই শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণে খেয়ে অজ্ঞান ডাক্তার!
Share on FacebookShare on Twitter

ভারতের রাজস্থানে সরকারি সরবরাহকৃত কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ শিশু অসুস্থ হয়েছে। এমনকি সিরাপের নিরাপত্তা প্রমাণ করতে তা খাওয়ার পর এক চিকিৎসকও অজ্ঞান হয়ে পড়েন। গত দুই সপ্তাহে এ ঘটনাগুলো ঘটে বলে রাজ্য স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

সিরাপটিতে ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড নামের উপাদান ছিল। এটি কেসন ফার্মা নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাজস্থানের জন্য তৈরি করেছিল। সোমবার সিকার জেলার পাঁচ বছরের শিশু নীতিশ এই সিরাপ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলে বিষয়টি আলোচনায় আসে।

নীতিশর পরিবার জানায়, সর্দি-কাশিতে আক্রান্ত শিশুটিকে গত রোববার চিরানা কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ওই সিরাপ খাওয়ানোর পরামর্শ দেন। রাতে মা শিশুটিকে সিরাপ খাওয়ানোর পর সে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে একবার হেঁচকি তোলার পর আবার ঘুমিয়ে যায়। সকালে আর তাকে জাগানো যায়নি। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নীতিশর চাচা প্রিয়কান্ত শর্মা ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘সেদিন সন্ধ্যায় নীতিশ ঠিকই নবরাত্রি উৎসবে গিয়েছিল। রাতে কাশির কারণে তাকে সিরাপ খাওয়ানো হয়। ভোরে বুঝতে পারলাম, সে আর জাগছে না।’

আগের মৃত্যুও একই সিরাপে

নীতিশর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর গত ২২ সেপ্টেম্বর মারা যাওয়া আরেক শিশুর পরিবারও বুঝতে পারে, তাদের সন্তানের মৃত্যুর কারণও একই সিরাপ।

ভরৎপুর জেলার মালহা গ্রামের দুই বছরের শিশু সম্রাট জাতভ ও তার দুই আত্মীয়—সাক্ষী ও বিরাট—কাশিতে আক্রান্ত হলে তাদের মা জ্যোতি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে একই সিরাপ আনেন। দুপুরে খাওয়ানোর পর তিন শিশুই ঘুমিয়ে পড়ে। পাঁচ ঘণ্টা পরও জাগেনি দেখে পরিবার উদ্বিগ্ন হয়। শেষ পর্যন্ত সাক্ষী ও বিরাটকে জাগানো সম্ভব হলেও তারা সঙ্গে সঙ্গে বমি করে। সম্রাট আর জাগেনি। হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে জয়পুরের জেকে লন হাসপাতালে পাঠানো হলে সেদিনই তার মৃত্যু হয়।

সম্রাটের দাদী নেহনি জাতভ বলেন, ‘আমরা বুঝতেই পারিনি সিরাপটি এত ভয়ঙ্কর। নাতিদের তিনজনই খেয়েছিল। দু’জন বেঁচে গেলেও সম্রাটকে হারালাম।’

নিরাপদ প্রমাণে খেয়ে অজ্ঞান ডাক্তার

বায়ানা এলাকার তিন বছরের শিশু গগন কুমার ওই সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা সিরাপটি প্রেসক্রাইব করা সিএইচসির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তারাচন্দ যোগীর কাছে অভিযোগ করেন।

নিজের পরামর্শের পক্ষে আত্মবিশ্বাসী চিকিৎসক যোগী সিরাপটি নিজেই খান এবং প্রমাণ করতে একজন অ্যাম্বুল্যান্স চালক রাজেন্দ্রকেও খাওয়ান। পরে গাড়ি চালিয়ে বের হওয়ার সময় তিনি ঘুমঘুম অনুভব করে রাস্তার ধারে গাড়ি থামিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তার পরিবার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে আট ঘণ্টা পর গাড়ির ভেতর অচেতন অবস্থায় তাকে খুঁজে পায়।

অ্যাম্বুল্যান্স চালকও সিরাপ খাওয়ার তিন ঘণ্টা পর একই রকম উপসর্গে আক্রান্ত হন, তবে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

গত সপ্তাহে রাজস্থানের দক্ষিণাঞ্চলীয় বান্সওয়ারা জেলায়ও এক থেকে পাঁচ বছর বয়সী আট শিশু ওই সিরাপ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিল।

সরকারের পদক্ষেপ

ঘটনার পর রাজস্থান সরকার সিরাপটির ২২টি ব্যাচের বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করেছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত জুলাই থেকে এ পর্যন্ত রাজ্যে ১ লাখ ৩৩ হাজার বোতল সিরাপ বিতরণ করা হয়েছে। জয়পুরের এসএমএস হাসপাতালে মজুত থাকা ৮,২০০ বোতলও রোগীদের না দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বান্সওয়ারার মহাত্মা গান্ধী সরকারি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রদ্যুমন জৈন এনডিটিভিকে বলেন, ‘যে ওষুধটি শ্বাসকষ্ট ও অতিরিক্ত ঘুমভাবের কারণ বলে সন্দেহ করা হচ্ছে, সেটি নিষিদ্ধ করা হয়েছে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ডোজও সমস্যা বাড়াতে পারে। বেশিরভাগ শিশুই চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে।’

রাজস্থান মেডিক্যাল সার্ভিসেস করপোরেশনের গুণমান নিয়ন্ত্রণ বিভাগের নির্বাহী পরিচালক জয় সিংহ বলেন, ‘ডাক্তারদের ওই সিরাপ প্রেসক্রাইব করতে নিষেধ করা হয়েছে। ২২টি ব্যাচের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং কেসন ফার্মা থেকে সরবরাহ বন্ধ করা হয়েছে।’

রাজস্থানের ড্রাগ কন্ট্রোলার অজয় ফাঠক জানান, একই কোম্পানির আরেকটি কফ সিরাপ ২০২৩ সালে নিম্নমানের মেনথল থাকার কারণে নিষিদ্ধ হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, কেসন ফার্মার কারখানায় গেলে সেটি বন্ধ অবস্থায় পাওয়া যায়। কোম্পানির মালিক বিরেন্দ্র কুমার গুপ্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

সূত্র: এনডিটিভি

এস এইচ/

ShareTweet
Previous Post

ইসরায়েলের হুমকি-হামলার উপেক্ষা করে গাজার জলসীমায় ফ্লোটিলার নৌকা

Next Post

ছোট নৌকা গাজায় পৌঁছায়, তবে শক্তিশালী নৌবাহিনী কেন পারে না?

Related Posts

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
এশিয়া

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী, কলিতা মাজির অবিশ্বাস্য গল্প
এশিয়া

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী, কলিতা মাজির অবিশ্বাস্য গল্প

এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য একটি গৌরবের মুহূর্ত: মালদ্বীপের প্রেসিডেন্ট
এশিয়া

এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য একটি গৌরবের মুহূর্ত: মালদ্বীপের প্রেসিডেন্ট

কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য
এশিয়া

কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ
এশিয়া

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’
এশিয়া

‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’

Next Post
ছোট নৌকা গাজায় পৌঁছায়, তবে শক্তিশালী নৌবাহিনী কেন পারে না?

ছোট নৌকা গাজায় পৌঁছায়, তবে শক্তিশালী নৌবাহিনী কেন পারে না?

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist