শুক্রবার, ৫ জুন, ২০২৬
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের সাহায্য চান শত শত সাবেক ইসরায়েলি কর্মকর্তা

মেহেদী হাসান মেহেদী হাসান
সোমবার, ৪ আগস্ট, ৪:৪৩ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের সাহায্য চান শত শত সাবেক ইসরায়েলি কর্মকর্তা

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের সাহায্য চান শত শত সাবেক ইসরায়েলি কর্মকর্তা

Share on FacebookShare on Twitter

ইসরায়েলের অবসরপ্রাপ্ত শত শত নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গাজায় যুদ্ধ বন্ধের ব্যাপারে তাদের নিজ দেশকেই চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তারা গণমাধ্যমে পাঠানো একটি খোলা চিঠিতে বলেছেন, ‘আমরা আমাদের পেশাদারিত্বের যায়গা থেকে বলতে পারি, হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়।’

নিরাপত্তা সংস্থা শিন বেটের সাবেক পরিচালক এমি আয়ালোন বলেছেন, ‘প্রথমে এ যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ—একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ, কিন্তু যখন আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করেছি, তখন এ যুদ্ধ আর ন্যায়সঙ্গত যুদ্ধ নয়।’

ওই খোলা চিঠিকে সমর্থন জানিয়ে একটি ভিডিও বার্তায় আয়ালোন সতর্ক করে বলেন, ‘২৩ মাস পূর্ণ করতে যাওয়া এ যুদ্ধ ইসরায়েল রাষ্ট্রটিকে নিরাপত্তাহীনতা ও অস্তিত্বহীনতার দিকে নিয়ে যাচ্ছে।’

গোয়েন্দা সংস্থা মোসাদ ও নিরাপত্তা সংস্থা শিন বেটের সাবেক কর্মকর্তাসহ ৫৫০ জনের স্বাক্ষরিত ওই চিঠিতে ট্রাম্পের প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে, যাতে গাজা থেকে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পায় ও জাতিসংঘের সংস্থাগুলো মানবিক সহায়তা বিতরণ করতে পারে।

কিন্তু নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রীসহ ইসরায়েলের কিছু নেতা ইসরায়েলি বাহিনীকে এগিয়ে যাওয়ার ও গাজাকে সম্পূর্ণ বা আংশিকভাবে দখল করার জন্য চাপ দিচ্ছেন।

চিঠিটিতে তিনজন সাবেক মোসাদ প্রধান স্বাক্ষর করেছেন। তারা হলেন তামির পারদো, এফরেইম হ্যালেভি ও ড্যানি ইয়াতোম।

অন্যান্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন পাঁচজন সাবেক শিন বেট প্রধান – আয়লোন, নাদাভ আরগামান, ইওরাম কোহেন, ইয়াকভ পেরি ও কারমি গিলন এবং সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন ও ড্যান হালুৎজসহ তিনজন সাবেক সামরিক চিফ অব স্টাফ৷

চিঠিতে যুক্তি দেওয়া হয়েছে, ‘ইসরায়েলি সামরিক বাহিনী অনেক আগেই বলপ্রয়োগের মাধ্যমে অর্জন করা যায় এমন দুটি লক্ষ্য অর্জন করেছে, যেগুলো হলো হামাসের সামরিক বাহিনী ও শাসনব্যবস্থা ভেঙে দেওয়া। তবে তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য জিম্মিদের মুক্তি, সেটি কেবল চুক্তির মাধ্যমেই পূরণ করা সম্ভব। অবশিষ্ট হামাসের শীর্ষ কর্মকর্তাকে পরেও ধরা যাবে।’

চিঠিতে প্রাক্তন কর্মকর্তারা ট্রাম্পকে বলেছেন, ইসরায়েলিদের সংখ্যাগরিষ্ঠের কাছে তার বিশ্বাসযোগ্যতা রয়েছে এবং তিনি যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের ফেরানোর জন্য নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে পারেন। স্বাক্ষরকারীরা যুক্তি দেন, যুদ্ধবিরতির পর ট্রাম্প হামাসের শাসনের বিকল্প হিসেবে গাজার দায়িত্ব একটি সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেওয়ার ব্যাপারে সমর্থন জানানোর জন্য আঞ্চলিক জোটকে বাধ্য করতে পারেন।

সূত্র : এএফপি

এম এইচ/

ShareTweet
Previous Post

শেখ হাসিনা হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন

Next Post

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির

Related Posts

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা
মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ
নির্বাচিত খবর

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান
নির্বাচিত খবর

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

ট্রাম্পকে নেতানিয়াহুর ‘না’ বলার সময় এসেছে: ইসরায়েলি মন্ত্রী
মধ্যপ্রাচ্য

ট্রাম্পকে নেতানিয়াহুর ‘না’ বলার সময় এসেছে: ইসরায়েলি মন্ত্রী

ইরান আর লেবানন একই আত্মা, একই জীবন: গালিবাফ
মধ্যপ্রাচ্য

ইরান আর লেবানন একই আত্মা, একই জীবন: গালিবাফ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্য

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Next Post
উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist