মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ১৮ জানুয়ারি, ১০:২০ পূর্বাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২, মধ্যপ্রাচ্য
0 0
A A
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার
Share on FacebookShare on Twitter

৪৬০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ চলার পর গাজায় যুদ্ধবিরতির এবং জিম্মি মুক্তির নতুন চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা। আগামীকাল রবিবার থেকে এই চুক্তি কার্যকর করা হবে। স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) ভোরে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহুর অফিস জানায়, ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর শনিবার সকালে ইসরায়েলি সরকার এই চুক্তি অনুমোদন করে। দেশটির সরকারের বিবৃতিতে বলা হয়, ‘জিম্মিদের মুক্তির কাঠামো অনুমোদিত হয়েছে। এই কাঠামো রবিবার কার্যকর হবে। এই চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

ইসরায়েলের কিছু কট্টরপন্থী মন্ত্রীর তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও নেতানিয়াহুর কোয়ালিশন সরকারের ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে এবং ৮ জন এর বিপক্ষে ভোট দেন। এর আগে শুক্রবার, নিরাপত্তা মন্ত্রিসভাও চুক্তির পক্ষে ভোট দিয়েছিল।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হবে ছয় সপ্তাহের প্রাথমিকপর্যায় দিয়ে গাজায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েলের জেলে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। এই পর্যায়টি ১৫ মাসের পুরনো যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করবে। ইসরায়েলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরে যাবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি পাবে এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক অঞ্চলটিতে প্রবেশ করতে পারবে।

মন্ত্রিসভা চুক্তি অনুমোদনের পর ইসরায়েলি কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে মুক্তি দেওয়ার জন্য ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দীর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করে। এই মুক্তি রবিবার স্থানীয় সময় বিকাল ৪টার আগে কার্যকর হবে না।

দ্বিতীয় পর্যায়ে, বাকি জিম্মিদের মুক্তি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থিতিশীল শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা শুরু হবে। তৃতীয় ও শেষ ধাপে, গাজার পুনর্গঠন এবং যদি কোনো জিম্মির দেহাবশেষ থেকে থাকে, তা ফেরত দেওয়া অন্তর্ভুক্ত থাকবে। কাতার জানিয়েছে, প্রথম পর্যায়ে মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে নারী, মহিলা সৈনিক, শিশু, বৃদ্ধ এবং আহত ও অসুস্থ বেসামরিক লোকজন অন্তর্ভুক্ত থাকবে।

ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনে তিনজন জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং পরবর্তী ছয় সপ্তাহে ছোট ছোট গ্রুপে আরও জিম্মি মুক্তি দেওয়া হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণে প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর ইসরায়েল হামাসকে ধ্বংস করার জন্য অভিযান শুরু করে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসলায়ের হামলায় গাজায় ৪৬,৮৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন। ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী ব্রেট ম্যাকগার্ক জানান, হোয়াইট হাউস আশা করছে যুদ্ধবিরতি রবিবার সকালে শুরু হবে এবং বিকেলের মধ্যে রেড ক্রসের মাধ্যমে তিনজন নারী জিম্মি ইসরায়েলে মুক্তি পাবে। কগার্ক বলেন, ‘আমরা এই চুক্তির প্রতিটি বিস্তারিত বিষয় নিশ্চিত করেছি। আমরা আত্মবিশ্বাসী যে এটি রবিবার কার্যকর হবে।’

সূত্র: বিবিসি, আলজাজিরা।

এম এইচ 

ShareTweet
Previous Post

বালু নিয়ে খেলা করায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক

Next Post

মালয়েশিয়ায় পাম বাগানে বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা

Related Posts

bdnews bangla
প্রধান খবর ২

জবির পর এবার ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ

‘ক্ষমা চাওয়ায় ইউক্রেনের তিনটি স্থানে হামলার পরিকল্পনা বাতিল করে ইরান’
মধ্যপ্রাচ্য

‘ক্ষমা চাওয়ায় ইউক্রেনের তিনটি স্থানে হামলার পরিকল্পনা বাতিল করে ইরান’

bdnews bangla
প্রধান খবর ২

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু ভিপি-জিএসসহ বেশ কয়েকজন আহত

bdnews bangla
প্রধান খবর ২

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭% বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

হরমুজে জাহাজে হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা অনিশ্চিত
প্রধান খবর ২

হরমুজে জাহাজে হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা অনিশ্চিত

সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন চিফ হুইপ
জাতীয়

সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন চিফ হুইপ

Next Post
bdnewes bangla

মালয়েশিয়ায় পাম বাগানে বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত

bdnews bangla

এবার ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ

bdnews bangla

বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই

bdnews bangla

জবির পর এবার ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist