বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ৪ সেপ্টেম্বর, ৫:০২ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস বিনোদন
0 0
A A
bdnews bangla

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা জেমস

Share on FacebookShare on Twitter

মারা গেছেন মার্কিন অভিনেতা, সংগীতশিল্পী ও পরিচালক জেমস ড্যারেন। সোমবার (২ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই হাসপাতালে মৃত্যু হয়েছে তার। টিন আইডল স্ট্যাটাস থেকে ‘গিজেট’র মতো যুবভিত্তিক সিনেমা এবং ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’ ও ‘টিজে’র মতো টেলিভিশন শোয়ে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করা জেমস ড্যারেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। মৃত্যুর সময় স্ত্রী ইভি, ছেলে জিম মোরেট, ক্রিশ্চিয়ান ড্যারেন ও টনি ড্যারেন এবং পাঁচ নাতি রেখে গেছেন। প্রতিবেদন অনুযায়ী মার্কিন তারকার ছেলে জিম মোরেট জানিয়েছেন, কার্ডিয়াক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার বাবার।

জেমস ড্যারেনের ছেলে বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। খুবই প্রতিভাবানও ছিলেন। চিরতরে তরুণ ছিলেন। এছাড়াও বলেছেন, তিনি কৃতজ্ঞ যে তার বাবা ‘গিজেট’ সিনেমায় সার্ফার মুন্ডোগি হিসেবে অনবদ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। এছাড়া জীবদ্দশায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

যুক্তরাষ্ট্রের জনবহুল শহর ফিলাডেলফিয়ায় জন্ম জেমস ড্যারেন নিউইয়র্কে খ্যাতিমান অভিনেত্রী ও প্রশিক্ষণার্থী স্টেলা অ্যাডলারের সঙ্গে অভিনয় নিয়ে পড়ালেখা করেন। পরবর্তীতে কলম্বিয়া পিকচার্সে চুক্তিবদ্ধ হন। এতে তার প্রথম কাজ ছিল ‘রাম্বল অন দ্য ডক্স’।

স্যান্ড্রা ডি এবং ক্লিফ রবার্টসন অভিনীত ১৯৫৯ সালের কিশোর মুভি ‘গিজেট’-এ অভিনয়ের আগে ‘অপারেশন ম্যাডবল’ ও ‘গানমেনস ওয়াক’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন এ অভিনেতা। ‘গিজেট’ সিনেমার জনপ্রিয় টাইটেল গানটিও জেমস ড্যারেনের গাওয়া ছিল।

অভিনয়ের বাইরে একজন সফল সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জনে ‘গিজেট’ সিনেমার গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেমস ড্যারেনের ক্যারিয়ারে। এরপর ১৯৬১ সালে ‘গুডবাই ক্র্যুয়েল ওয়ার্ল্ড’ গানে কণ্ঠ দিয়ে স্বর্ণালী রেকর্ড করেন। সেই ধারাবাহিকতায় অন্তত ১৪টি অ্যালবাম প্রকাশ করেছিলেন। পাশাপাশি সিনেমাতেও সক্রিয় ছিলেন। ‘দ্য গানস অব নাবারোন’, ‘দ্য জিন কৃপা স্টোরি’, ‘অল দ্য ইয়াং মেন’ ও ‘বিকজ দে আর ইয়াং’ সিনেমায় দেখা গেছে তাকে। এরপর বড়পর্দা থেকে চলে আসলেও টেলিভিশন শোয়েও বাজিমাত করেন। ‘দ্য টাইম টানেল’ সিরিজে অভিনয় করেন এবং ইতালিতে কিছুদিন অবস্থানের পর জেস ফ্রাঙ্কোর ‘ভেনাস ইন ফার্স’ এবং তারপর ‘লাভ, আমেরিকান স্টাইল’সহ একাধিক সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

চাকরির আশায় কিডনি খোয়ালেন ৩ জন

Next Post

উম্মতের জীবনে নবীজি (সা.)-এর দোয়ার বরকত

Related Posts

দল যার যার কিন্তু মেসি সবার: বুবলী
প্রবাস বিনোদন

দল যার যার কিন্তু মেসি সবার: বুবলী

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস
প্রবাস বিনোদন

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

bdnews bangla
প্রবাস বিনোদন

শিবা শানুর বিরুদ্ধে হুমকির অভিযোগ সালমান শাহ’র মায়ের

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে চিত্রনায়ক সালমান শাহ’র মরদেহ
প্রবাস বিনোদন

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে চিত্রনায়ক সালমান শাহ’র মরদেহ

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
প্রবাস বিনোদন

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

জোড়া সুখবর দিলেন শাকিব খান
প্রবাস বিনোদন

জোড়া সুখবর দিলেন শাকিব খান

Next Post
bdnews bangla

উম্মতের জীবনে নবীজি (সা.)-এর দোয়ার বরকত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist