জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিজয়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতা বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মঙ্গলবার রাত পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ উপদেষ্টা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের জন্য এক বড় সফলতা। এর মধ্য দিয়ে এটা প্রমানিত হয়েছে যে- তারেক রহমানের গ্রহনযোগ্যতা বিশ্বে প্রভাব বিস্তার করছে। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের নেতৃত্বে বাংলাদেশের অবস্থান আরো সুসংহত হয়েছে। বাংলাদেশ এখন শুধু আর আঞ্চলিক প্রভাবলয়ে নয়, বিশ্বে প্রভাবলয়ে প্রভাব বিস্তারে সক্ষমতা দেখাতে পেরেছে।
তার এই নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত কার্যকর হয়েছে যা অসাধারণ অর্জন, পুরো বাংলাদেশ গর্বিত।
তিনি বলেন, তাদের প্রতিদ্বন্দ্বি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস গত সাড়ে তিন বছর ধরে প্রস্তুতি ও প্রচারে ছিলেন। অন্যদিকে বিএনপি সরকার তিন মাস আগে ক্ষমতায় এসে এই কয়দিনে প্রচারের মধ্য দিয়ে তারা এই সফলতা অর্জন করেছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার তিনি ও পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিরছেন বলেও জানান হুমায়ুন কবির।














Discussion about this post