বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

টেক্সাসে আবাসন প্রকল্প সম্প্রসারণ করতে গিয়ে হুমকির মুখে মুসলিমরা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শনিবার, ১৯ এপ্রিল, ৩:৩০ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
0 0
A A
bdnews bangla

টেক্সাসে আবাসন প্রকল্প সম্প্রসারণ করতে গিয়ে হুমকির মুখে মুসলিমরা

Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবাসন প্রকল্প সম্প্রসারণ করতে গিয়ে হুমকির মুখে পড়েছেন লাখো মুসলিম। টেক্সাসে বসবাসকারী মুসলিমদের হুমকি দেয়ার ঘটনা নতুন কিছু না হলেও সম্প্রতি ইমরান চৌধুরীর কাছে হুমকি দিয়ে বেশকিছু ফোনকল এসেছে।

মূলত পূর্ব টেক্সাসের ইস্ট প্লানো এলাকার কাছে মুসলিমদের জন্য এক হাজার নতুন বাড়ি, একটি কমিউনিটি সেন্টার, স্কুল, হাসপাতাল, মসজিদ ও ইসলামিক বেসরকারি স্কুল নির্মাণের পরিকল্পনা করছেন ইমরান চৌধুরী।

তাকে এক অজ্ঞাত ব্যক্তি ফোনে হুমকি দিয়ে বলেন, ‘আমি আপনাকে যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এটি এখন পর্যন্ত একটি বিকল্প পথ।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা টেক্সাসের রক্ষণশীল, শ্বেতাঙ্গ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারাও ইমরানের এ পরিকল্পনাকে সাদরে গ্রহণ করতে পারছেন না। তারা প্রকল্পের বৈধতা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। তবে ইমরান চৌধুরী বলছেন, ভুলভাল বুঝিয়ে এ চাপ তৈরি করা হচ্ছে।

ইমরান আরও বলেন, ‘অঙ্গরাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যত আইন আছে, তার সব কটিই আমরা মেনে চলার চেষ্টা করছি।’ এদিকে চলতি সপ্তাহে ইমরান চৌধুরীর প্রকল্পটির সাংবিধানিক বৈধতা আছে কি না, তা নিয়ে তদন্তের জন্য সিনেটর জন করনিন আহ্বান জানিয়েছেন।

ইস্ট প্লানো ইসলামিক সেন্টার বা এপিক নামে পরিচিত বিদ্যমান একটি বসতি এলাকাকে সম্প্রসারণের লক্ষ্য নিয়েই ওই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। সিনেটর জন করনিন মনে করেন, এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে টেক্সাসের ইহুদি ও খ্রিষ্টানদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে।

টেক্সাসের গভর্নর ও ট্রাম্পের ঘনিষ্ঠ গ্রেগ অ্যাবট এ প্রকল্পটিকে ইসলামি আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘স্পষ্ট করে বলছি, টেক্সাসে শরিয়াহ আইন চালু হতে দেয়া হবে না। শরিয়াহ শহর গড়তে দেয়া হবে না। এ প্রকল্পের আওতায় যে “নো গো জোনস” গড়তে চাওয়া হচ্ছে, তা–ও গড়তে দেয়া হবে না।’

যুক্তরাষ্ট্রে যেসব অঙ্গরাজ্যে শরিয়াহ আইনবিরোধী বিল কার্যকর করা হয়েছে, তার একটি টেক্সাস। বিদ্বেষবিরোধী সংগঠন সাউদার্ন পভার্টি ল সেন্টার শরিয়াহ আইনবিরোধী বিলকে অতি ডানপন্থী ষড়যন্ত্রগুলোর একটি বলে অভিহিত করেছে।

ষড়যন্ত্র তত্ত্বের আওতায় বিশ্বাস করা হয় যে শরিয়াহ নামে পরিচিত ইসলামি আইন আমেরিকান আইনি ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করছে। তবে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ও অন্য আইন বিশেষজ্ঞরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

তবে শুধু মুসলিমদের জন্য একটি শহরের পরিকল্পনা করার কথা অস্বীকার করেছেন ইমরান। তিনি বলেন, ‘এটি সবার জন্য উন্মুক্ত, যে কেউ আমাদের পরিষেবা, কমিউনিটি সেন্টার ও স্কুল ব্যবহার করতে পারবে।’

এপিক প্রকল্প বাস্তবায়নের কাজ করা ক্যাপিটাল পার্টনার্সের প্রেসিডেন্ট ইমরান চৌধুরী। এএফপিকে তিনি বলেন, ‘এমনকি আমরা কখনো শরিয়াহ নিয়ে আলোচনাও করিনি। এই প্রকল্প করার সর্বোত্তম উপায় কী, তা নিয়ে আমরা প্রথম দিন থেকেই আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছি। যেন আমরা সব অঙ্গরাজ্য আইন ও ফেডারেল আইন অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে পারি।’

কারও আতঙ্ক, কারও আশা

প্রায় ২০ বছর আগে ডালাসের উত্তরে প্লানোতে এপিক ইসলামিক কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। প্লানো বসতি এলাকায় অন্তত পাঁচ হাজার মানুষের বসবাস। এখন সেখানে তাদের একটি নিজস্ব মসজিদ আছে। ইমান ইয়াসির কাধি সেখানে ইমামতি করেন।

কাধির জন্ম হিউস্টনে পাকিস্তান বংশোদ্ভূত মা–বাবার পরিবারে। তার মতে, উষ্ণ আবহাওয়া, করের হার কম হওয়া ও খাবারদাবার ভালো হওয়ার কারণে মুসলিমরা টেক্সাসকে পছন্দ করে। তিনি বলেন, ‘মসজিদটি যখন নির্মাণ করা হয়, তখন থেকে অনেক মানুষ এখানে আসতে শুরু করেন। আমরা দেখলাম, জায়গাটি আমাদের জন্য পর্যাপ্ত নয়। মানুষ ক্রমেই বাড়তে থাকায় আমরা এটাকে সম্প্রসারণের চেষ্টা করছি।’

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ–এর হিসাব অনুসারে, টেক্সাসে তিন কোটি ১০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে মুসলিমদের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার। এপিকের বাসিন্দারা ২০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধ করে আবাসন প্রকল্পে বুকিং দিতে পারেন। এসব জমির দাম ৮০ হাজার ডলার থেকে শুরু করে ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত। অনলাইনে পোস্ট করা মানচিত্রে দেখা গেছে, ইতিমধ্যে দুই ডজনের বেশি প্লট বিক্রি হয়ে গেছে।

তবে কলিন কাউন্টিতে এপ্রিলে অনুষ্ঠিত এক সমাবেশে অনেক মানুষকে এপিকের প্রকল্পের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। আবাসন কোম্পানিটির আইনজীবী ড্যান কগডেল বলেছেন, সব ধরনের নেতিবাচক প্রচারের কারণে প্রকল্পের অনুমোদনের প্রক্রিয়া ধীর হয়ে যাবে।

কাধির মতে, গভর্নর অ্যাবট যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তা দুঃখজনক। তার কথায়, ‘আমি তাদের বিদ্বেষমূলক বক্তব্যে চিন্তিত। আমার বিরুদ্ধেও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। কিন্তু তারাই আমাদের আতঙ্কিত করছেন।’ বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে উদ্বিগ্ন বলে জানান কাধি।

সূত্রঃ প্রথম আলো

এ ইউ/  

ShareTweet
Previous Post

ফেনীতে পানির জন্য হাহাকার, ৭০ ভাগ নলকূপে মিলছে না পানি

Next Post

ছবিতে ক্লিক করলেই সর্বনাশ! হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ভয়ংকর ফাঁদ

Related Posts

bdnews bangla
আমেরিকা

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

bdnews bangla
আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

হারিকেন ইসাইয়াসের তাণ্ডব: ফ্লোরিডা-আলাবামায় ৮ জনের মৃত্যু
আমেরিকা

হারিকেন ইসাইয়াসের তাণ্ডব: ফ্লোরিডা-আলাবামায় ৮ জনের মৃত্যু

bdnews bangla
আমেরিকা

রিয়াদ বিমানবন্দরে হামলা, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক বন্দুক হামলায় নিহত ১৪
আমেরিকা

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক বন্দুক হামলায় নিহত ১৪

ইরানে টানা হামলার পরিকল্পনা পেন্টাগনের, প্রস্তুত ৩ রণতরি
আমেরিকা

ইরানে টানা হামলার পরিকল্পনা পেন্টাগনের, প্রস্তুত ৩ রণতরি

Next Post
bdnews bangla

ছবিতে ক্লিক করলেই সর্বনাশ! হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ভয়ংকর ফাঁদ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য, শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল সৌদির

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য, শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল সৌদির

বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবলো দুই জাহাজ

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবলো দুই জাহাজ

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট

স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ

স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist