ঠাকুরগাঁও-১ আসনের উপসনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে ভোটের মাঠে লড়বেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।
আজ রবিবার ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন দেলোয়ার হোসেন।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম দেলোয়ার হোসেনের নাম ঘোষণা করেন। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী দেলোয়ার হোসেন।
তাকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেন আব্দুল হালিম। তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারেন এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের প্রার্থী জয়লাভ করবেন, ইনশাআল্লাহ।’
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ ইউ/













Discussion about this post