বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ড্রাগন-শো’র মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে চীনা নববর্ষ

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১১ ফেব্রুয়ারি, ১১:৪৩ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
ড্রাগন-শো’র মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে চীনা নববর্ষ
Share on FacebookShare on Twitter

আহমাদুল কবির,মালয়েশিয়া:

ড্রাগন-শো’ ও জমকালো উৎসবের মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হয়েছে চীনা নববর্ষ। চীনকে অনুসরণ করে মালয়েশিয়ায় হয় চীনা নববর্ষ উদযাপন উৎসব। দেশটিতে বসবাসকারী প্রায় ৭৬ লাখ চীনা মেতে উঠেছেন এ উৎসবে। যাকে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবও বলা হয়।

চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ও রানী জরিথ সোফিয়া। সুলতান ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে রাজরা আশা প্রকাশ করেছেন, চীনা নববর্ষের উত্সব মালয়েশিয়ানদের মধ্যে তাদের জাতি, ধর্ম বা সংস্কৃতি নির্বিশেষে ঐক্যকে আরও শক্তিশালী করবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০ টায় উইসমা এমসিএতে আয়োজিত চীনা নববর্ষ উদযাপন অনুষ্ঠান যোগ দেন, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তাকে স্বাগত জানান, এমসিএ সভাপতি দাতুক সেরি ডা. উই কা সিওং।

চলতি বছর ফেব্রুয়ারির ১০ তারিখ, শনিবারকে চীনা নববর্ষের প্রথম দিন ধার্য করা হয়েছে। এই উৎসব চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আর চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরে সাধারণ ছুটি থাকছে ১০ ফেব্রুয়ারি থেকে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় শহরের মানুষেরা ছুটে যান গ্রামে তাদের পরিবারের কাছে। মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়াতে এটি প্রধান উৎসব হিসেবে উদযাপন করা হয়।

নতুন চন্দ্রের সঙ্গে জানুয়ারির ২১ তারিখ থেকে ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে ১৫ দিন ধরে এই উৎসব চলে। চাঁদ পূর্ণ হওয়া পর্যন্ত এই উৎসব চলে। নতুন পোশাক, খাবার এবং বেড়ানোর মাধ্যমেই এই উৎসব উদযাপন করা হয়।

চীনা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয়, চান্দ্র-নববর্ষ বা লুনার নিউ ইয়ার কোনো না কোনো প্রাণীর সঙ্গে সম্পর্কিত। রাশিচক্রের ১২টি প্রাণীর মধ্যে একটির সঙ্গে যুক্ত হয় প্রতিবছর। এই ১২টি প্রাণী হলো- ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মোরগ, কুকুর এবং শূকর।

প্রতি ১২ বছর পর পর একটি রাশির বছর আবার ফিরে আসে। ২০২৩ সালে ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছিল খরগোশের বছর, যা চলে ৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। ২০২৪ সালের চীনা বছরকে ড্রাগনের বছর বলা হয়েছে। এর আগে ২০১২ সালটি ছিল ড্রাগনের। উৎসব শুরুর আগে নিজেদের বাড়িঘর পরিষ্কারের ধুম পড়ে যায় ঘরে ঘরে। অনেক বাড়িতে বিশেষ করে দরজা, জানালায় লাল রঙের নতুন প্রলেপ দেয়া হয়।

লাল রঙের গৃহসজ্জা সামগ্রী, বিশেষ ঐতিহ্যবাহী প্রবাদ, উপদেশ ও ধর্মীয় বাণী বা চিহ্নসংবলিত লাল ব্যানারে ভরে ওঠে চীনাদের বাড়িঘর। নববর্ষের প্রথম দিনে ধর্মীয় আচার দিয়ে শুরু হওয়া এই উৎসব গড়ায় ১৫ দিন পর্যন্ত। শেষ হয় ১৫তম সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।

রাজধানী কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার প্রতিটি রাজ্যের  শপিংমলগুলোতে সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে উৎসবের এবং ড্রাগন-শো’র। শহরগুলোর চায়না টাউন এলাকায় উৎসবের মাত্রা যেন আরেকটু বেশি।

হাত জোড় করে মাথা নুয়ে একজন আরেকজনকে বলেন, ‘কং সি ফা চাই’। একজন আরেকজনের সুখ-সমৃদ্ধি কামনা করেন। চীনা নববর্ষ হলেও মালয়, ভারতীয় থাই, লাও, জাপানিজ, কোরিয়ান, জাভানিজসহ সব জাতিগোষ্ঠীর কাছেই বড় উৎসব এই নববর্ষ। এই উৎসবে পরিবারের সবার জন্য নতুন জামাকাপড় কেনা হয়। বাড়িতে রান্না হয় সুস্বাদু খাবার আর ছোটদের দেওয়া হয় আশীর্বাদসহ অর্থ, যাকে বলা হয় ‘আমপায়’। এটা বাংলাদেশির ‘সালামি’র রীতির মতোই।

অন্যান্য দেশে শুধু চাইনিজরা এ উৎসব পালন করলেও পর্যটন নগরী মালয়েশিয়ায় মালয়েশিয়ান চাইনিজরাসহ অন্যান্য জাতিরাও অপেক্ষায় থাকেন চায়নিজ নিউ ইয়ারের। চায়নিজ নিউ ইয়ার মানেই লম্বা ছুটি আর মোটা অংকের বোনাস। মালয়েশিয়ায় বেশির ভাগ মিল কারখানার মালিক চাইনিজ হওয়ায় সরকারিভাবে চায়নিজ নিউ ইয়ারে দু’দিন ছুটি হলেও বেশির ভাগ চাইনিজ মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে প্রায় এক-দুই সপ্তাহও। কোন কোন প্রতিষ্ঠানে মেলে বেতন সমান ডাবল বোনাসও।

পুরো দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অর্থনীতিতে রয়েছে চীনা প্রভাব। তাই, এই উৎসবও পালন করা হয় ঘটা করে। সবগুলো দেশের রীতি, সংস্কৃতিতে দারুন প্রভাব বিস্তার করেছে এই নববর্ষ। মানুষ তাদের বাসস্থান, কর্মস্থলগুলোকে সাজিয়েছে লাল লণ্ঠনে বা ড্রাগনের সাজে। রেস্টুরেন্টগুলোতে বা বিনোদন কেন্দ্রগুলোতে কর্মীদের পরনে উৎসবের লাল পোশাক। চারদিকেই চলছে উৎসবের আমেজ। চীনাদের পাশাপাশি সবাই এই উৎসবে আনন্দময় সময় কাটান। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরাও বাদ যান না চীনা নববর্ষের আনন্দ থেকে।

 

এফএস/

ShareTweet
Previous Post

পাকিস্তানের নির্বাচনে ইমরানের পাশে মালালা

Next Post

জার্মানির নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

Related Posts

শীতে যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন মালিক
এশিয়া

শীতে যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন মালিক

অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা
এশিয়া

অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা

bdnews bangla
এশিয়া

‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর সঙ্গে বৈঠকে বসছে ইরান

চাচির গয়না চুরি করে কিনলেন গাড়ি, এরপর উদ্বোধনে চাচাকেই দাওয়াত
এশিয়া

চাচির গয়না চুরি করে কিনলেন গাড়ি, এরপর উদ্বোধনে চাচাকেই দাওয়াত

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী
এশিয়া

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
এশিয়া

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

Next Post
জার্মানির নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

জার্মানির নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

টিকিটের দাম ৩১ শতাংশ বেশি, থ্যাংকসগিভিংয়ে কমছে বিমানযাত্রা

টিকিটের দাম ৩১ শতাংশ বেশি, থ্যাংকসগিভিংয়ে কমছে বিমানযাত্রা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়াল

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়াল

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার

bdnews bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist