ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ যে ভারত বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করছে বা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তা তারা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।
ভারত জানিয়েছে, তাদের ভূখণ্ড কোনোভাবেই বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার হতে দেয়া হবে না। বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভারতের অবস্থান ধারাবাহিকভাবে সমর্থনমূলক।
এছাড়া, ভারতে অবস্থানরত পলাতক ব্যক্তিদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালানো রোধ এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের বিষয়েও সহায়তা চাওয়া হয়েছে।
ভারত জানিয়েছে, প্রতিবেশী দেশ হিসেবে তারা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে।
এস এইচ/














Discussion about this post