শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

দুবাইয়ে সম্পদের দাম ৪৫ শতাংশ বেড়েছে

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ২৪ ডিসেম্বর, ৩:১০ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস অর্থনীতি, মধ্যপ্রাচ্য
0 0
A A
দুবাইয়ে সম্পদের দাম ৪৫ শতাংশ বেড়েছে

দুবাই শহর। ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সম্পদের দাম নভেম্বর মাসে এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। এক প্রতিবেদনের তথ্যানুসারে জানা যায় যে ২০২০ সালের অক্টোবর মাসের পর শহরটিতে সম্পদের দাম ৪৫ শতাংশ বেড়েছে।

গত নভেম্বরে দুবাইয়ে সম্পদের দাম গড়পড়তা ১ দশমিক ১৭ শতাংশ বেড়েছে; প্রতি বর্গফুট সম্পদের দাম এখন ১ হাজার ২৭১ দিরহাম, যা ২০১৪ সালের সেপ্টেম্বরের রেকর্ড ভেঙেছে। আবাসন খাতের বাজার বিশ্লেষক প্রপার্টি মনিটর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। খবর আরব বিজনেস নিউজ

২০২০ সালে করোনার মধ্যে দুবাইয়ে সম্পদের দাম এযাবৎকালের সবচেয়ে নিচে নেমে যায়। এরপর গড়ে সব ধরনের সম্পদের দাম বেড়েছে ৪৪ দশমিক ৯ শতাংশ। শুরুতে অণু পরিবারের বসবাসের উপযোগী বাড়ির দাম বেড়েছে।

এসব বাড়ির চাহিদা সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়ছে; তবে ভিলা এবং টাউন হাউসগুলোর চাহিদা ও দাম যে গতিতে বেড়েছে, সেই তুলনায় অ্যাপার্টমেন্টের দাম অতটা বাড়েনি।

ব্যবসায়ীরা জানান, কোভিড-১৯ মহামারির পর বিদেশি বাসিন্দা ও বিনিয়োগকারীদের বিপুল আগ্রহের কারণে দুবাইয়ে বাড়ি, ফ্ল্যাটসহ সব ধরনের আবাসনের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। ফলে আবাসনে ঘাটতি দেখা দিয়েছে। প্রথমে বিলাসবহুল আবাসনের ঘাটতি ছিল; এখন সাশ্রয়ী মূল্যের আবাসনের ক্ষেত্রেও ঘাটতি দেখা যাচ্ছে।

গোল্ডেন ভিসা দিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বিশেষ করে দুবাই শহর। বদৌলতে শহরটির আবাসন বাজার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ইতিমধ্যে কৃত্রিম দ্বীপ বানিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করেছে ইউএই। একটি উদাহরণ দেওয়া যাক, পাম জেবেল আলী নামের এক কৃত্রিম দ্বীপ প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসের এক সকালে এটির কার্যালয়ের সামনে ক্রেতারা ব্যাপক ভিড় করেন।

কোভিড-১৯-এর জের ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ বিভিন্ন কারণে বিশ্ব অর্থনীতি যখন টানা চার বছর ধরে একধরনের স্থবিরতা ও বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, তখনো দুবাইয়ের উত্থান অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। এমনি এমনি তা হচ্ছে না, যথাযথ নীতি প্রণয়ন করেই তারা এই গতি এনেছে।

দুবাইয়ের জনসংখ্যা বাড়ছে। জানা যায়, আবাসন সরবরাহের তুলনায় দ্রুতগতিতে জনসংখ্যা বেড়েছে এই শহরের। দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্যানুসারে, ২০২৩ সালে দুবাই শহরে এক লাখ নতুন বাসিন্দা এসেছেন, কিন্তু গত বছর মাত্র ৫০ হাজার নতুন আবাসন হস্তান্তর করা হয়েছে। চাহিদার সঙ্গে তাল মেলাতে তাই আরও নতুন আবাসনের চাহিদা আছে সেখানে।

এ বাস্তবতায় আগামী বছর দুবাই শহরে ১ লাখ ৩০ হাজার আবাসন হস্তান্তর হতে পারে বলে প্রপার্টি মনিটরের পূর্বাভাস।

এদিকে সর্বকালের উচ্চতায় ওঠার পরও হংকং, লন্ডন, প্যারিস, নিউইয়র্ক ও অন্যান্য শহরের তুলনায় দুবাইয়ে আবাসনের দাম এখনো কম।

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

সুইজারল্যান্ডে কাজ করার সুযোগ হাজার হাজার কর্মীর

Next Post

চলতি মাসে দুবাই যাচ্ছেন জায়েদ খান

Related Posts

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান
নির্বাচিত খবর

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান
মধ্যপ্রাচ্য

যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান

bdnews bangla
প্রধান খবর

এবারও দুর্গাপূজায় ইলিশ চায় ভারত

bdnews bangla
আইন-বিচার

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

bdnews bangla
প্রধান খবর

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
প্রধান খবর

৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

Next Post
চলতি মাসে দুবাই যাচ্ছেন জায়েদ খান

চলতি মাসে দুবাই যাচ্ছেন জায়েদ খান

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, ‘ব্রেকআপের’ পর আদালতে প্রেমিক

প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, ‘ব্রেকআপের’ পর আদালতে প্রেমিক

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist