শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১০ ভুক্তভোগী

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শনিবার, ২৫ নভেম্বর, ৫:৪৭ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর
0 0
A A
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১০ ভুক্তভোগী
Share on FacebookShare on Twitter

মানবপাচারের শিকার হয়ে বিভিন্ন সময়ে ভারতে আটকে থাকা ১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি থেকে বাংলাদেশের তামাবিল সীমান্ত চেকপোস্ট দিয়ে শনিবার সকালে (২৫ নভেম্বর) তারা বাংলাদেশে প্রবেশে করেন তারা। গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে পাচারের শিকার ব্যাক্তিবর্গকে জরুরী সহায়তা হিসেবে খাবার, জরুরী কাউন্সেলিং সেবা ও অর্থ সহায়তা প্রদান করা হয়। সহযোগীতা সামগ্রী তাদের হাতে তুলে দেন তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের অফিসার ইনচার্জ মো: রনু মিয়া এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ।

তামাবিল-ডাউকি স্থলবন্দরে তাদেরকে ভারত থেকে গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের অফিসার ইনচার্জ রনু মিয়া, মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট জেলের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বাটস্কামেম ননিবারি, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপ-ব্যাবস্থাপক শায়লা শারমিন এবং পরিবারের সদস্যরা।

দেশে ফেরা পরিবার ও সহকারী হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই দশজন বাংলাদেশি বিভিন্ন সময়ে ভারতের মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের কারনে আটক হন। এরপর আদালতের নির্দেশে তাদের জেলে প্রেরন করা হয়। পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করা হয় এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করে তাদের দেশে ফেরার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করে মেঘালয় সহকারী হাইকমিশন।

দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার কামীল আহমেদ, বাহার উদ্দিন, কাওসার আহমেদ ও ফয়সাল আলম, টাংগাইলের ভূঞাপুরের মোছা. সবুরা খাতুন, মোছা. হালিমা খাতুন, হোসনে আরা খাতুন ও খাজা ময়েন উদ্দীন, কুমিল্লার নাঙ্গলকোটের রাসেল জমাদ্দার, এবং গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার মোঃ ইব্রাহিম হাওলাদার।

এদের মধ্যে মোছা. সবুরা খাতুন (৪৭),  মোছা. হালিমা খাতুন (২৩), হোসনেআরা খাতুন (১৬) এবং খাজা ময়েন উদ্দীন(১১) একই পরিবারের সদস্য। তারা জানান, চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে পাচার করে দেন।  বিক্রির উদ্দেশ্যে তাদের মেঘালয়ের একটি এলাকায় রাখার পর পুলিশ তাদের আটক করে। এরপর সেখানকার আদালত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের ৯ মাসের কারাদণ্ড দিয়ে জোয়াই জেলা কারাগারে পাঠিয়ে দেয়। পরে সেখানেই চারজন কারাভোগ করেছে। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে ব্র্যাক মাইগ্রেশন তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। তাদের পরিচয় ও জাতীয়তা নিশ্চিতকরণের পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের হাইকমিশনের সহযোগীতায় অবশেষে তাদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়।

টাঙ্গাইলের মোছা. হোসনে আরা বেগম বলেন, ” স্বপন নামের এক যুবকের সাথে আমার কথা হতো। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়। আমার পরিবারের অভাবের কথা জেনে স্বপন আমাকে বলে সিলেটে তার কাছে আসলে আমাকে আর আমার পরিবারের লোকজনকে ২৫ হাজার টাকার চাকরি দিতে পারবে। ব্যাপারটি আমার মাকে বললে মাও বিশ্বাস করেন। তখনো আমার ধারণা ছিল না স্বপন মানব পাচারের দালাল। পরবর্তীতে আমি, আমার মা মোছা. সবুরা বেগম , বড় বোন মোছা. হালিমা বেগম, আর এগারো বছর বয়সী ছোট ভাই খাজা ময়েন উদ্দিনকে নিয়ে সিলেটে চলে আসি। স্বপন আমাদের ভারতীয় সীমান্তের কাছে নিয়ে যায় আর বলে ওই পাশে গেলেই চাকরি পাওয়া যাবে। নৌকা দিয়ে সীমান্তের ওপাড়ে গিয়ে আমাদেরকে পাহাড়ি জায়গায় নিয়ে যায়, রাতে ঘন বনের ভিতর দিয়ে হাটতে থাকি আমরা। এক পর্যায়ে আমাদের একটি গাড়িতে তোলা হয় কিন্তু তার কিছুক্ষণ পরে আমাদের আটক করা হয়৷ দীর্ঘ আঠারো মাস জেলে ছিলাম আমি, মা আর বড় বোন। ছোট ভাইকে রাখা হয় আলাদা জায়গায়। ফিরে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। ব্র্যাককে অনেক ধন্যবাদ আমাদের ফেরত আসতে সাহায্য করার জন্য”

উদ্ধার হওয়াদের মধ্যে ১১ বছর বয়সী ছোট ভাই খাজা ময়েন উদ্দিন রয়েছে। সে দীর্ঘ আঠারো মাস জেলে থেকে বাংলায় আর কথা বলতে পারেন না। কিছুটা হিন্দি, কিছুটা খাসিয়া, কিছুটা ইংরেজিতে কথা বলছে ছোট্ট ময়েন।

সিলেটের অধিবাসী কাওসার আহম্মদ দালালদের ক্ষপ্পরে পড়ে মেঘালয়ে যান কাজ পাওয়ার আশায়। তিনি বলেন, ” আমাকে ভালো কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নিয়ে যায়, পরবর্তীতে আমি গিয়ে কাজ করলেও আমাকে ঠিকমতো টাকা দিত না। দেশে ফিরে আসতে চেষ্টা করলে আমাকে আটক করে জেলে পাঠায়।”

কুমিল্লার মো: রাসেলের মা হাজেরা খাতুন এসেছিলেন ছেলেকে নিতে। কান্না জড়িত কন্ঠে হাজেরা বলেন, ছেলেরে হারিয়ে অনেক জায়গায় তাকে খুজেছি। ও কীভাবে ভারতে গেল আমি জানি না, ১৪ মাস অপেক্ষা করার পর ছেলেরে পেয়ে আমি খুব খুশি।”

তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের অফিসার ইনচার্জ রনু মিয়া ফেরত আশাদের গ্রহণ করেন। তিনি বলেন ” প্রায় আমরা এই ধরনের ঘটনা দেখতে পাই। এই ধরনের ঘটনা থামাতে আমাদের সচেতনতা প্রয়োজন।”

ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট জেলের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বাটস্কামেম ননিবারি বলেন,  ” আসলে দুই প্রান্তের দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনেককে ভারতে অনুপ্রবেশ করে। বৈধ পথে না আসায় আটক হন। ”

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান জানান, বাংলাদেশ এবং ভারতের স্থল সীমান্ত পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম সীমান্ত। ৩০ জেলার সাথে ভারত সীমান্ত। ফলে মানবপাচারকারীরা এই সুযোগে নেয়। নানা প্রলোভন দেখিয়ে বা  বিদেশে কাজের কথা বলে ভারতে নেয়। এজন্য সচেতনতা জরুরি।

শরিফুল জানান, ব্র্যাক নিরাপদ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধ ও প্রতিকাকাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি‌।‌ পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও দাবি করেন শরিফুল হাসান।

ShareTweet
Previous Post

ওমানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী ফুটবল টুর্ণামেন্ট

Next Post

দুবাই ঘুরতে না নেওয়ায় স্ত্রীর ঘুষিতে স্বামীর মৃত্যু

Related Posts

bdnews bangla
এশিয়া

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সবাই

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
প্রধান খবর

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা
জাতীয়

এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু
প্রধান খবর

ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

তিন বছরে বন্ধ চার শতাধিক গার্মেন্টস, তৈরি হচ্ছে তালিকা: বাণিজ্যমন্ত্রী
জাতীয়

তিন বছরে বন্ধ চার শতাধিক গার্মেন্টস, তৈরি হচ্ছে তালিকা: বাণিজ্যমন্ত্রী

bdnews bangla
আইন-বিচার

শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

Next Post
দুবাই ঘুরতে না নেওয়ায় স্ত্রীর ঘুষিতে স্বামীর মৃত্যু

দুবাই ঘুরতে না নেওয়ায় স্ত্রীর ঘুষিতে স্বামীর মৃত্যু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

জমির নামজারিতে নতুন নিয়ম, যে বিষয়গুলো জানা জরুরি

bdnews bangla

বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশতাধিক

bdnews bangla

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

bdnews bangla

৫০০ বছরের পুরোনো বিশ্ব মানচিত্রে পরিবর্তন, তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের

bdnews bangla

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সবাই

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist