নিজ নিরাপত্তার জন্য এবং একটি মুসলিম দেশ হিসেবে ইসরায়েলিদের বের করে দিতে আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের অন্যতম প্রতিবেশী দেশ হলো আজারবাইজান। তবে তাদের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক রয়েছে।
আজ রোববার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, “ইরানের প্রতিবেশী আজারবাইজানকে আমরা আহ্বান জানাচ্ছি, মুসলিম দেশ হিসেবে এবং নিরাপত্তা ঝুঁকি আটকাতে, আপনাদের দেশ থেকে ইহুদিবাদীদের (ইসরায়েলিদের) বের করে দিন। আমরা আজারবাইজানকে আহ্বান জানাচ্ছি আপনাদের নিজ নাগরিক এবং ইরানকে ঝুঁকিতে ফেলবেন না।”
গতকাল আজারবাইজানে ড্রোন হামলার চেষ্টা হয়। আজারবাইজান দাবি করেছে ইরান এ হামলা চালিয়েছে। তবে ইরান এখন পর্যন্ত হামলার তথ্য শিকার করেনি। এর পরেরদিনই আজারবাইজান থেকে ইসরায়েলিদের বের করে দিতে বলল দেশটি।
সূত্র: এএফপি
এম এইচ/














Discussion about this post