হিমালয়কন্যা নেপালের ইতিহাসে অভূতপূর্ব এক নির্বাচনী ফলাফল দেখল দেশবাসী। গত ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। আজ শুক্রবার (১৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, ২৭৫ সদস্যের পার্লামেন্টে এককভাবে ১৮২টি আসনে জয় পেয়েছে আরএসপি। গত ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো দলের পাওয়া এটাই বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা। এই বিশাল জয়ের মধ্য দিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে শাহের দল।
এই নির্বাচন ছিল নেপালের জেন-জি প্রজন্মের নেতৃত্বে হওয়া রক্তক্ষয়ী বিক্ষোভের পর প্রথম জাতীয় ভোট। গত সেপ্টেম্বরে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামলে তৎকালীন সরকারের পতন ঘটে। ওই বিক্ষোভে প্রাণ হারান ৭৭ জন।
দেশটির সাংবিধানিক বিশেষজ্ঞ পূর্ণ মান শাক্য এই ফলাফলকে স্থিতিশীল সরকার গঠনের সম্ভাবনা হিসেবে দেখছেন। তিনি বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আমরা আশা করতে পারি যে এটি আগামী পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল সরকার উপহার দেবে।
এস আই/














Discussion about this post