বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

প্রতি চারজনের একজন রয়েছে স্ট্রোকের ঝুঁকিতে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
সোমবার, ৩ নভেম্বর, ১০:৪১ পূর্বাহ্ণ
বিভাগ - স্বাস্থ্য
0 0
A A
প্রতি চারজনের একজন রয়েছে স্ট্রোকের ঝুঁকিতে
Share on FacebookShare on Twitter

বিশ্বে প্রতি চারজনে একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ প্রথমবারের মতো স্ট্রোকে আক্রান্ত হন। মোট স্ট্রোকের ৮৯ শতাংশই ঘটে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে। এ রোগে আক্রান্ত হওয়ার পর প্রতি মিনিটে ১.৯ মিলিয়ন মস্তিষ্কের স্নায়ুকোষ (নিউরন) মারা যায়। বর্তমানে বিশ্বে ১০ কোটিরও বেশি মানুষ স্ট্রোকের দীর্ঘমেয়াদি প্রভাবে ভুগছেন। তাই স্ট্রোকের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাড়ে চার ঘণ্টার মধ্যে চিকিৎসকের কাছে নেওয়া গেলে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। এ ছাড়া স্বাস্থ্য সচেতন থাকলে ৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক অফিসের কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় চিকিৎসকরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে স্ট্রোকবিষয়ক তথ্য উপস্থাপন করেন ঢামেক হাসপাতালের এন্ডোভাসকুলার ও স্ট্রোক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহেদুর রহমান শিকদার। তিনি বলেন, স্ট্রোক দুই ধরনের, এর মধ্যে ইশকেমিক অর্থাৎ রক্তনালি বন্ধ হয়ে ৮৫ ভাগ স্ট্রোক হয়, হিমোরেজিক ১৫ ভাগ। তিনি জানান, উন্নয়নশীল দেশে ৮৯ শতাংশ স্ট্রোক ঘটে। প্রতি মিনিটে প্রায় ১.৯ মিলিয়ন মস্তিষ্কের স্নায়ুকোষ (নিউরন) মারা যায়। তাই স্ট্রোকের রোগীদের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাড়ে চার ঘণ্টার মধ্যে চিকিৎসকের কাছে নেওয়া গেলে রোগীকে পুরোপুরি এবং ২৪ ঘণ্টার মধ্যে আনা গেলে জীবন সুরক্ষা পায়। থেরাপির মাধ্যমে এ রোগীদের স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান বলেন, এখন রোগীরা বুঝতে পারে না তাদের স্ট্রোক হয়েছে কি না, এ সচেতনতা মানুষের মধ্যে তৈরি করাটা জরুরি হয়ে পড়েছে। স্ট্রোকের ক্ষেত্রে প্রতিরোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ঢামেকের নিউরোসার্জারি বিভাগের ডা. সুজন শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. ফজলে এলাহী মিলাদ, ঢামেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনিরুজ্জামান, নিউরো সার্জারি বিভাগে ডা. আ ফ ম মমতাজুল হক, ডা. আশিক এহসান, ডা. মোতাসিম বিল্লাহ, ডা. ইসরাত জাহান রিফাত ও ডা. মশিউর রহমান মজুমদার প্রমুখ।

সেমিনারের আগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্ট্রোক চিকিৎসায় হটলাইন চালু ও স্ট্রোক অ্যাম্বুলেন্স সেবা প্রবর্তনের প্রস্তাব দেন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এস এইচ/

ShareTweet
Previous Post

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

Next Post

আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে

Related Posts

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
প্রধান খবর

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ক্যান্সার চিকিৎসায় বড়ো সুখবর, লাগবেনা কেমোথেরাপি
আন্তর্জাতিক

ক্যান্সার চিকিৎসায় বড়ো সুখবর, লাগবেনা কেমোথেরাপি

হাম উপসর্গে আরও ৮ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫৮৩
প্রধান খবর

হাম উপসর্গে আরও ৮ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫৮৩

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
নির্বাচিত খবর

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

ভাত রান্নার পর ভুলেও দ্বিতীয়বার গরম করবেন না!
স্বাস্থ্য

ভাত রান্নার পর ভুলেও দ্বিতীয়বার গরম করবেন না!

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

Next Post
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে

আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist