বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বলিউড বাদশাহর ৬০তম জন্মদিন আজ

মেহেদী হাসান মেহেদী হাসান
রবিবার, ২ নভেম্বর, ১২:০২ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, প্রবাস বিনোদন
0 0
A A
বলিউড বাদশাহর ৬০তম জন্মদিন আজ

বলিউড বাদশাহর ৬০তম জন্মদিন আজ

Share on FacebookShare on Twitter

শাহরুখ খান, বলিউডের ‘বাদশাহ’ তিনি। শুধু ভারত নয়, আজ সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত। তার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রেমের প্রতীক এক রূপকথার নায়কের মুখ। তিন দশক ধরে ভারতীয় সিনেমা প্রেমীদের হৃদয় জয় করে তিনি হয়েছেন তারকাদেরও তারকা। আজ তার জন্মদিন।

৬০ বছর আগের আজকের এই দিনে জন্মেছিলেন সুপারস্টার শাহরুখ খান।

শাহরুখ খান ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তার শৈশব এবং কিশোর বয়সজুড়ে অভিনয় ও নৃত্যের প্রতি আগ্রহ ছিল প্রকট। দিল্লি ইউনিভার্সিটির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন শাহরুখ।

দিল্লির ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ নামের টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শাহরুখের। ১৯৯২ সালে রাজ কাওয়ার পরিচালিত ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে পথ চলা। তারপর থেকে আর থেমে থাকতে হয়নি তাকে। প্রেম, অ্যাকশন, কমেডি, ট্র্যাজেডি- সব ধরনের চরিত্রে দর্শকদের মুগ্ধ করে নিজেকে পরিণত করেছেন কিং, তারপর বাদশাহ। বলিউডে গড়ে তুলেছেন তার বিশাল সাম্রাজ্য।

শাহরুখের ক্যারিয়ারটি মূলত প্রেম এবং আবেগের প্রতীক হিসেবে গড়ে উঠেছে। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার হাত ধরে বলিউডের ইতিহাসে প্রেমের এক নতুন উপাখ্যান লিখেছিলেন শাহরুখ।

এটি ছাড়াও বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, দিল তো পাগল হ্যায়, দেবদাস, ভীর-জারা সিনেমাগুলো তাকে প্রেমের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডর এর ‘অ্যান্টিহিরো’ থেকে রাতারাতি তিনি হয়ে ওঠেন ‘কিং অব রোমান্স’। তবে শুধু রোমান্স নয়, স্বদেশ, চাক দে! ইন্ডিয়া সিনেমাতেও তিনি সামাজিক ও দেশাত্মবোধক চরিত্রে দর্শকদের মন ছুঁয়ে গেছেন।

একসময় শাহরুখ চেয়েছিলেন অ্যাকশন হিরোরূপে নিজেকে প্রমাণ করতে। সেক্ষেত্রেও তিনি সফল। ডন সিরিজ ও পাঠান, জওয়ান সিনেমায় দেখিয়েছেন অ্যাকশনের মুন্সিয়ানা।

নায়িকা হিসেবে কাজল, মাধুরী দীক্ষিত, রানী মুখার্জি, জুহি চাওলারা ছিলেন শাহরুখের ক্যারিয়ার শুরুর দিকের সাফল্যের সঙ্গী। এছাড়াও তিনি জুটি বেঁধে সফল হয়েছেন শ্রীদেবী, রাভিনা ট্যান্ডন, মনীষা কৈরালা, মহিমা চৌধুরীদের সঙ্গে। পরবর্তী প্রজন্মে শাহরুখ বাজিমাত করেছেন দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মাদের নায়ক হয়েও।

পরিচালকদের মধ্যে তিনি কাজ করেছেন যশ চোপড়া, মনি রত্নম, সঞ্জয়লীলা বানসালি, ফারাহ খান, করণ জোহর, সিদ্ধার্থ আনন্দ, রোহিত শেঠি, রাজকুমার হিরানী, অ্যাটলিদের সঙ্গে। তাদের প্রত্যেকের সঙ্গেই হিট সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ।

দিনে দিনে নিজেকে তিনি ভারতের গন্ডি পেরিয়ে গ্লোবাল স্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার স্টারডম আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়ার নানা দেশে ছড়িয়েছে বিশাল ফ্যানবেসের মাধ্যমে। প্রতি বছর জন্মদিনে হাজারো ভক্ত কলকাতা, মুম্বাই এবং বিদেশ থেকে তাকে দেখতে আসেন। তার ফ্যান ক্লাব থেকে নানা সামাজিক দায়িত্ব পালনে ক্যান্সার রোগী, বৃদ্ধাশ্রম ও বিশেষ চাহিদাযুক্ত শিশুদের জন্য নিয়মিত চ্যারিটি ইভেন্ট আয়োজন করা হয় তার জন্মদিনকে ঘিরে।

নারীর প্রতি শাহরুখ খানের শ্রদ্ধা এবং সহমর্মিতা অনন্য। এজন্য তার নারী ভক্তের সংখ্যা অগুনতি। কিশোরী থেকে আশি বছরের বৃদ্ধা সবাই ভালোবাসেন এই অভিনেতাকে। মানেন আদর্শও।

ব্যক্তিজীবনে গৌরি খানকে ভালোবেসে বিয়ে করেছেন শাহরুখ। সেই সংসারে তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সুখেই কাটছে তার জীবন। শাহরুখের উত্থানের কাহিনিজুড়ে আছে তার পরিবার। শাহরুখ প্রায়ই বলেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন আমার পরিবার।’ কাজের অবসরে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন কিং খান। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন যে নিজের সন্তানদের রক্ষা করতে তিনি চলন্ত গাড়ির সামনেও ঝাঁপিয়ে পড়তে একটুও ভাবেন না।

মানবিকতা, বিনয়, সততা এসব গুণ তাকে চলচ্চিত্রের বাইরেও মানুষের কাছে প্রিয় করেছে। তবে বিতর্কও এড়ায়নি। কখনো কখনো তার বক্তব্য বা কাজ নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু তিনি সবসময় আত্মবিশ্বাস, শ্রম, মেধার বিকাশ ঘটিয়ে এগিয়ে গেছেন। ৬০ বছরে এসেও সেই যাত্রা চলমান।

শাহরুখের আবাস ‘মান্নাত’ এখন মুম্বাইয়ের অন্যতম দ্রষ্টব্যস্থান হয়ে উঠেছে। আজকের বিশেষ দিনটিতে প্রিয় নায়ককে একমুহুর্ত দেখার অপেক্ষায় হাজার হাজার মানুষ ভিড় করবেন মান্নাতের সামনে।

শুভ জন্মদিন, শাহরুখ খান।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

Next Post

দুই বছরে দেড় লাখ মৃত্যু, সুদানে আসলে কী হচ্ছে?

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

রমজানে বাজার স্থিতিশীল থাকবে, ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের

bdnews bangla
নির্বাচিত খবর

মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার
নির্বাচিত খবর

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার

হামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির
নির্বাচিত খবর

হামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

bdnews bangla
দেশজুড়ে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

বিমান ছিনতাইয়ের হুমকি, যাত্রীর বার্তায় মাঝপথে ফিরল ফ্লাইট
আমেরিকা

বিমান ছিনতাইয়ের হুমকি, যাত্রীর বার্তায় মাঝপথে ফিরল ফ্লাইট

Next Post

দুই বছরে দেড় লাখ মৃত্যু, সুদানে আসলে কী হচ্ছে?

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

রাশিয়া সফরে গিয়ে ইসরায়েল ইস্যুতে আরাগচির সতর্কবার্তা

রাশিয়া সফরে গিয়ে ইসরায়েল ইস্যুতে আরাগচির সতর্কবার্তা

রাত পোহালেই ঠাকুরগাঁওয়ে ভোট, ১৮৫ কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

রাত পোহালেই ঠাকুরগাঁওয়ে ভোট, ১৮৫ কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’

‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist