নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম-এ লালন-পালন করা একটি অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামেই এখন আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে।
মালিকের রসিকতা থেকে নামকরণ করা এই মহিষটির গায়ের রঙ সোনালি এবং মুখের গঠন অনেকটা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মিল রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
৭০০ কেজি ওজনের এই মহিষটি নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে এসেছে বিভিন্ন দেশের কূটনৈতিক মহলেও। এমনকি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে একটি পোস্টও শেয়ার করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ফার্মে এসে মহিষটি দেখতে ভিড় করছেন। মালিক জিয়াউদ্দিন মৃধা জানিয়েছেন, মহিষটি স্বভাবগতভাবে শান্ত এবং অ্যালবিনো হওয়ায় স্বাভাবিকভাবেই কম চঞ্চল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এখন ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি বাংলাদেশের অন্যতম আলোচিত কৃষিজ প্রাণীতে পরিণত হয়েছে।
এস আই/














Discussion about this post