রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ৩:৪১ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার
Share on FacebookShare on Twitter

নিজের পরিবারের লকার ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির অভিযোগে ২৫ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, চুরি করা ৫০ লাখ রুপির (যা বাংলাদেশি মুদ্রায় অন্তত ৬৪ লাখ ৪০ হাজার টাকা) বড় একটি অংশ প্রেমিকার পেছনে খরচ করেছেন ওই যুবক। ঘটনাটি ভারতের আসামের।

গ্রেফতার যুবকের নাম যশ ধনুকা আগরওয়াল। তিনি আসামের যোরহাটের বাসিন্দা। ঘটনার পর গুজরাটের আহমেদাবাদে চলে গিয়েছিলেন তিনি। পরে তার বাবা আহমেদাবাদ থেকে তাকে যোরহাটে ফিরিয়ে এনে পুলিশের কাছে তুলে দেন।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে। যশের বাবার ঘরে থাকা একটি লকার ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়।

ঘটনার তদন্তে সাইবার সিকিউরিটি সেলের সহায়তা নেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সন্দেহ হয়, এটি বাইরের কারও নয়, পরিবারের ভেতরের কারও পরিকল্পিত চুরি হতে পারে। ঘটনার পর যশ যোরহাট ছেড়ে আহমেদাবাদে চলে যাওয়ায় সন্দেহ আরও জোরালো হয়। পরে মোবাইলের অবস্থান শনাক্ত করে পুলিশ জানতে পারে, সেটি আহমেদাবাদে রয়েছে। এরপর যশের বাবা আহমেদাবাদে গিয়ে তাকে যোরহাটে ফিরিয়ে আনেন এবং পুলিশের হাতে তুলে দেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) যশকে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন যোরহাট সদর থানার ওসি ঋষিকেশ হাজারিকা।

যশ দাবি করেন, জিতু সোমানি ও রোহিত প্রসাদের সঙ্গে মিলে তারা চুরির পরিকল্পনা করেছিলেন। তাদের পরামর্শেই টাকা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। লকার খোলার জন্য তারা একজন তালাচাবি মিস্ত্রিরও সহায়তা নিয়েছিলেন বলে জানান যশ।

যশের দাবি, চুরির পর তারা পার্টি করেন এবং সেখানে পাবালি নামের এক তরুণীও ছিলেন। তিনি বলেন, ওই তরুণীর পেছনে প্রায় ৫ লাখ রুপি খরচ করেছেন। নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে যশ বলেন, জিতু সোমানি তাকে প্রভাবিত করেছিলেন।

পুলিশের ধারণা, চুরি করা অর্থের একটি অংশ যশ তার দীর্ঘদিনের প্রেমিকা পাবালি দত্তের পেছনে খরচ করেছেন। তাকে প্রায় ১ লাখ ৫০ হাজার রুপি মূল্যের একটি আইফোন কিনে দেওয়ার অভিযোগও রয়েছে।

এছাড়া তাকে নগদ টাকা দেওয়ার পাশাপাশি কয়েক দিন বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থান করে অর্থ খরচ করেছেন বলে তদন্তকারীদের সন্দেহ। তবে পাবালি দত্তকে এখনো মামলায় আসামি করা হয়নি। তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরও দুই বন্ধুকে খুঁজছে পুলিশ

চুরির ঘটনায় দায়ের করা এফআইআরে যশের দুই বন্ধু জিতেন্দ্র সোমানি ও রোহিত প্রসাদের নাম রয়েছে। চুরির পরিকল্পনায় তারা জড়িত থাকতে পারেন এবং চুরি করা স্বর্ণালংকার সরিয়ে ফেলতে সহায়তা করেছেন বলে পুলিশের সন্দেহ। তবে বর্তমানে দুজনই পলাতক রয়েছেন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য বাড়িতে ওই নগদ টাকা রাখা হয়েছিল। পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বাড়িতে টাকা রাখার বিষয়টি যশ জানতেন বলেও অভিযোগ।

ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। চুরি যাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি পলাতক সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত এখনো চলছে।

 

সূত্র: এনডিটিভি

এস আই/

ShareTweet
Previous Post

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

Next Post

ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

Related Posts

শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এশিয়া

শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

bdnews bangla
এশিয়া

মোদি সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়

আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে
এশিয়া

আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
এশিয়া

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!
এশিয়া

ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!

bdnews bangla
এশিয়া

বিক্ষোভে যোগ দেওয়ায় ইমরানকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

Next Post
ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে গণহত্যার ছক, ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছে না’

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে গণহত্যার ছক, ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছে না’

মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১

মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist