শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে সেনা মোতায়েন

মেহেদী হাসান মেহেদী হাসান
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ১২:৫১ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে সেনা মোতায়েন
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভে যোগ দিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। তবে বিক্ষোভ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার ও প্রশাসন। এ নিয়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ নিয়ে পুরো পাকিস্তানই উত্তাল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক শিপিং কনটেইনার দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে।

বিভিন্ন হামলা ও সংঘর্ষে এখন পর্যন্ত চার রেঞ্জার্স সদস্য এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, এবং একশোরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা গুরুতর।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে রোববার (২৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে ইমরান সমর্থকদের আন্দোলন। গোটা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন দলীয় সমর্থকরা।

ইসলামাবাদের উপকণ্ঠে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। বিক্ষোভ ঠেকাতে একদিন আগে থেকেই ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। দুইমাসের জন্য ইসলামাবাদে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে। কিন্তু বিশাল এই বিক্ষোভকারীদের দমিয়ে রাখা কার্যত কঠিন হয়ে পড়েছে। সংঘর্ষ এবং ব্লকেডের মধ্যেও পিটিআই সমর্থকেরা ইসলামাবাদে প্রবেশ করার চেষ্টা করছেন।

নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী কিছু দুর্বৃত্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে হামলা চালিয়েছে, যার ফলে চারজন রেঞ্জার্স সদস্য নিহত এবং আরও পাঁচজন রেঞ্জার্স সদস্য ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে শতাধিক পুলিশ কর্মকর্তা, তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

পাকিস্তানের সংবিধানের ২৪৫ ধারায় নাগরিক প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের ক্ষমতা দেওয়া হয়েছে। সূত্র মোতাবেক জানা গেছে, সেনাবাহিনীকে পরিস্থিতির প্রেক্ষিতে ‘শুট অ্যাট সাইট’-এর নির্দেশনা দেয়া হয়েছে।

পিটিআই নেতাদের সঙ্গে সরকারের আলোচনা চললেও, পিটিআই জানিয়েছে যে তারা ইসলামাবাদে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে যতক্ষণ না তাদের নেতা ইমরান খান মুক্তি পান। আলোচনা চলার মধ্যে, ফেডারেল সরকার পিটিআইকে প্যারেড গ্রাউন্ড অথবা পেশাওয়ার মোড়ে বসার অনুমতি দিয়েছে, তবে নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা ইসলামাবাদে যাওয়ার সিদ্ধান্ত বদলাবেন না।

ইসলামাবাদের রেড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেন, ‘বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো সরকারের জন্য খুব সহজ, কিন্তু আমরা ধৈর্য ধরব।’

এক সংক্ষিপ্ত মধ্যরাতের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল যেমন বলেছি, আজও বলছি: ক্ষয়ক্ষতির জন্য দায়ী তারাই, যারা এই কর্মসূচি ডেকেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইমরান খানের দল যেন সরকারকে চরম পদক্ষেপ নিতে বাধ্য না করে। তারা যেন এমন সীমা অতিক্রম না করে, যা আমাদের চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করে। প্রয়োজনে আমরা ২৪৫ ধারা প্রয়োগ করব, শহরে কারফিউ জারি করব, অথবা অন্য কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

Next Post

‘শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার’

Related Posts

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
এশিয়া

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক!
এশিয়া

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক!

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া
এশিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, দেখা মেলে আলো-লেজারের খেলা
এশিয়া

চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, দেখা মেলে আলো-লেজারের খেলা

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি
এশিয়া

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা
এশিয়া

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

Next Post
‘শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার’

'শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার'

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

শেনজেনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেতে পারেন ৫ দেশের নাগরিক

bdnews bangla

পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করল ইসরায়েল

bdnews bangla

সাইবার ঝুঁকিতে তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির

রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির

bdnews bangla

নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist