হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় আরমান হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার সময় ওই যাত্রীকে আটক করা হয়। এর আগে ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটযোগে রিয়াদ থেকে ঢাকায় আসেন আরমান। এরপর তিনি ইমিগ্রেশন সম্পন্ন করে বেল্ট নম্বর-২ এ যান। সেখানে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ দেওয়া হচ্ছিল। সেই বেল্টে গিয়ে আরমান দুটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।
এরপর ৯ নভেম্বর তিনি পুনরায় অন্য বেল্ট থেকে আরও একটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।
ভুক্তভোগী কাউছার মাহমুদ জানান, অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত যাত্রী মো. আরমান হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এম এইচ/














Discussion about this post