শুক্রবার, ৫ জুন, ২০২৬
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন, ‍উদ্বোধনীতেও থাকছেন শাকিরা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ৯:০৪ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন, ‍উদ্বোধনীতেও থাকছেন শাকিরা
Share on FacebookShare on Twitter

এতদিন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সঙ্গীত চলাকালে কেবল শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের মাঠে নামতে হতো। কোচিং স্টাফসহ বাকিরা দাঁড়াতেন দলের ডাগআউটের সামনে। তবে এবারের ২০২৬ বিশ্বকাপে ফুটবলের এই রীতিতে পরিবর্তন দেখা যাবে। মেগা টুর্নামেন্টটিতে স্কোয়াডের আকার ২২ থেকে বাড়িয়ে ২৬ করা হয়েছে, জাতীয় সঙ্গীতের সময় তাদের সবাইকে মাঠে নামতে হবে।

১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর বসবে। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রথমবার স্কোয়াডের প্রত্যেক সদস্যকে মাঠে নামতে হবে জাতীয় সঙ্গীতের সময়। আর দুই দলের খেলোয়াড়রা বৃত্তাকার হয়ে মুখোমুখি দাঁড়াবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ফিফা বিশ্বকাপ যেহেতু বিস্তৃত হচ্ছে, আমরা খেলাটি উপভোগের পদ্ধতিতেও নতুনত্ব যোগ করছি। জাতীয় সঙ্গীতের সময় সকল খেলোয়াড় ও রেফারি মুখোমুখি হয়ে মাঝখানের বৃত্তে দাঁড়ানোর মাধ্যমে ঐক্য, গর্ব এবং প্রত্যেক দল ও খেলোয়াড়ের আবেগের প্রতিফলন ঘটবে। সকল খেলোয়াড় এবং ভক্তদের নিয়েই ফিফা বিশ্বকাপ এবং ম্যাচ পূর্ববর্তী এই আয়োজনে সেটা ফুটে উঠবে।’

এবারের বিশ্বকাপে এটাই প্রথম নতুন উদ্ভাবন নয়, এর আগে ফিফা বিশ্বকাপ ফাইনালের বিরতির সময় সুপার বোল–এর ধাঁচে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল, যেখানে ম্যাডোনা ও শাকিরার মতো তারকারা অংশ নেবেন। ফিফার এই মেগা ইভেন্টে ইতিহাসে প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে ১০৪ ম্যাচের বড় মহাযজ্ঞ চলবে। প্রথমবারের মতো বিশ্বকাপ আসর বসছে তিন দেশে এবং উদ্বোধনী অনুষ্ঠানও তিন দেশে হবে পৃথকভাবে।

এদিকে, আগে বলা হয়েছিল বিশ্বকাপের থিম সং গাওয়া শাকিরা ও বার্না বয় ফাইনালের বিরতিতে সঙ্গীত পরিবেশন করবেন। এবার বলা হচ্ছে– মেক্সিকোয় ১১ জুন হতে যাওয়া উদ্বোধনী ম্যাচেও থাকছেন তারা। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনীতেও প্রখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন। এ ছাড়া ১২ জুন কানাডায় আসরের প্রথম ম্যাচের আগে মাইকেল বুবলে ও অ্যালানিস মোরিসেত্তে এবং পরদিন যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচের আগে ক্যাটি পেরি ও ফিউচার ইন লস অ্যাঞ্জেলস ব্যান্ডের পরিবেশনা রয়েছে।

বিশ্বকাপের ম্যাচ চলাকালে মাঠেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে। কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ড পর্যালোচনার জন্য ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) থাকবে, পাশাপাশি গোল কিক ও থ্রো-ইনের জন্য থাকবে সময়সীমা এবং প্রতিটি অর্ধে তিন মিনিটের ড্রিঙ্কস ব্রেক থাকবে।

এস আই/

ShareTweet
Previous Post

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই

Next Post

‘যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

Related Posts

গোয়ায় বাংলাদেশের টিম হোটেলে ছারপোকার উৎপাত
প্রবাস খেলা

গোয়ায় বাংলাদেশের টিম হোটেলে ছারপোকার উৎপাত

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ
প্রবাস খেলা

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ

তিন তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ যাত্রা শুরু নেইমার-ভিনিদের
প্রবাস খেলা

তিন তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ যাত্রা শুরু নেইমার-ভিনিদের

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা
প্রবাস খেলা

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ব্রাজিল বিদায় নেবে রাউন্ড ৩২ থেকে
প্রবাস খেলা

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ব্রাজিল বিদায় নেবে রাউন্ড ৩২ থেকে

হামজাদের নতুন কোচ থমাস ডুলি, সকালেই এলেন ঢাকায়
প্রধান খবর ২

হামজাদের নতুন কোচ থমাস ডুলি, সকালেই এলেন ঢাকায়

Next Post
‘যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

'যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

‘যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন, ‍উদ্বোধনীতেও থাকছেন শাকিরা

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন, ‍উদ্বোধনীতেও থাকছেন শাকিরা

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই

আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন বোনের

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন বোনের

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist