বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২:২৪ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতা

প্রতীকী ছবি

Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যে ক্রমশ বেড়ে চলেছে আঞ্চলিক উত্তেজনা। এই টানাপোড়নের কারণে আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে জ্বালানিটির ব্যারেলপ্রতি দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ এবং গত শুক্রবারও বাজারে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। খবর রয়টার্সের।

মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বৃহৎ জ্বালানি তেল সরবরাহকারী অঞ্চল। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের অভিঘাতে গত বছরের অক্টোবর থেকেই অঞ্চলটি থেকে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। তার ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে লোহিত সাগরে পশ্চিমা দেশগুলোর সংঘাত জ্বালানিটির সরবরাহকে আরো বেশি চাপের মুখে ফেলেছে। বুধবার ইসরায়েল হামাসের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলে এ অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা আরো প্রকট হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে বাড়তে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

আইসিই ফিউচারস ইউরোপে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের সরবরাহ চুক্তির মূল্য ৫৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮২ ডলার ১৯ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়ে ৭৬ ডলার ৮৪ সেন্টে উন্নীত হয়েছে।

বিশ্লেষকরা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বুধবার হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবকে বাস্তবতাবিবর্জিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। এর পর থেকে শুক্রবার পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেলের দাম অব্যাহত বেড়েছে। অথচ এর আগের সপ্তাহে পণ্যটির দাম ৭ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানি পণ্যের সরবরাহ ঘাটতিও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়াতে সহায়তা করছে। চলতি সপ্তাহের এখন পর্যন্ত গ্যাসোলিনের সরবরাহ চুক্তির দাম প্রায় ৯ শতাংশ বেড়েছে। প্রতি গ্যালনের মূল্য দাঁড়িয়েছে ২ ডলার ৩৪ সেন্টে। একই সময় হিটিং জ্বালানির সরবরাহ চুক্তিমূল্য ১১ শতাংশ বেড়ে গ্যালনপ্রতি ২ ডলার ৯৬ সেন্টে পৌঁছেছে।

২০২৩ সালে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির গতি ছিল অনেক ধীর। চলতি বছর এ গতি আরো দুর্বল হয়ে পড়তে পারে। ফিরে যেতে পারে নভেল করোনাভাইরাস মহামারী-পূর্ব ধারায়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এমনটা জানিয়েছে।

প্যারিসভিত্তিক সংস্থাটি সম্প্রতি জ্বালানি তেলের বাজারসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গত বছর প্রতিদিন ২৩ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বেড়েছিল। এ বছর বাড়বে ১২ লাখ ব্যারেল করে। মোট দৈনিক চাহিদার পরিমাণ দাঁড়াবে ১০ লাখ ৩০ হাজার ব্যারেলে।

চাহিদা বৃদ্ধির গতি কমে যাওয়ার কারণ হিসেবে আইইএর বিশ্লেষকরা জানান, কভিড-১৯ সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ার পর চীনে ভ্রমণের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। তবে গত বছরের চতুর্থ প্রান্তিকে এসে তা লক্ষণীয় মাত্রায় কমে যায়। ফলে পরিবহন খাতে জ্বালানি পণ্যের ব্যবহারেও ভাটা পড়ে, যা নেতিবাচক প্রভাব ফেলে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধিতে।

চীন বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারকারী। এ বছর পণ্যটির চাহিদা প্রবৃদ্ধিতে দেশটি প্রায় ৬০ শতাংশ অবদান রাখবে বলে মনে করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। এক্ষেত্রে সহায়তা করবে দেশটির পেট্রোকেমিক্যাল খাতের সম্প্রসারণ।

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৭

Next Post

পুতিনের গোপন আস্তানার সন্ধান

Related Posts

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
প্রধান খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান
মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না: মহসিন রেজাই
মধ্যপ্রাচ্য

ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না: মহসিন রেজাই

মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি
মধ্যপ্রাচ্য

মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ
প্রধান খবর

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

অর্থের অভাবে কমানো হচ্ছে গাজার ত্রাণ সহায়তা
মধ্যপ্রাচ্য

অর্থের অভাবে কমানো হচ্ছে গাজার ত্রাণ সহায়তা

Next Post
পুতিনের গোপন আস্তানার সন্ধান

পুতিনের গোপন আস্তানার সন্ধান

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

টাইগারকে হামলার পর ভারী অস্ত্রধারী কমান্ডোর পাহারায় সালমান

টাইগারকে হামলার পর ভারী অস্ত্রধারী কমান্ডোর পাহারায় সালমান

১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ

১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ

মেডিকেয়ারে বয়স্কদের নিবন্ধন শুরু, নতুন নিয়মে বড় পরিবর্তন

মেডিকেয়ারে বয়স্কদের নিবন্ধন শুরু, নতুন নিয়মে বড় পরিবর্তন

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist