মায়ানমারে পাচারকালে ৪৮ হাজার কেজি ইউরিয়া সারসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান- চট্টগ্রামের মীরসরাই থানাধীন ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড।
অভিযান চলাকালীন সময়ে ওই এলাকায় মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে চারটি ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরকালে ৪৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করে সংস্থাটি । এসময় পাচার কাজে ব্যবহৃত ৪ টি ট্রাক ও ১ টি ফিশিং বোটসহ ৩ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইউরিয়া সারের বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছিলো কোস্টগার্ড।
সূত্র: বাংলাভিশন
এস আই/













Discussion about this post