শনিবার, ৬ জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

তিন বাংলাদেশি কর্মী গ্রেপ্তার

মালয়েশিয়ায় পুলিশের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ২৪ মার্চ, ২:৪০ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
মালয়েশিয়ায় পুলিশের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ
Share on FacebookShare on Twitter

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বেকস কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি নামীয় একটি কোম্পানির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী তিন বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তারের জন্য পুলিশের দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে দেশটির মানবাধিকার সংগঠন পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া (পিএসএম)।

মানবাধিকার সংগঠন পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া’র ব্যুরো প্রধান এম. শিবরঞ্জনীর বরাতে, শনিবার ( ২৩ মার্চ ) দেশটির গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস ও ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলেছে, নিয়োগকারী কোম্পানির বিরুদ্ধে প্রশাসন কোন ফৌজদারি ব্যবস্থা নেয়নি। বরং কর্মীদের কাজ দেয়নি, তাদের বেতন দেয়নি এবং তাদের পাসপোর্টও আটকে রেখেছে মালিক পক্ষ। কোম্পানির মালিকদের বিরুদ্ধে অভিযোগ করায় তিন বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে দুটি অভিযোগে চার দিনের রিমান্ডও নেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে , ভিকটিম শ্রমিকরা বিশ্বাস করে, এগুলি মূলত তাদের ট্রাপে ফেলে বানোয়াট অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে, যা’তে বাকি শ্রমিকরা ভয়ে চুপ হয়ে যায়।

শিবরঞ্জনী আরো বলেছেন, তিনজন শ্রমিক তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট এবং শ্রম বিভাগে রিপোর্ট করেছেন। বিষয়টি শ্রম বিভাগ ও মানবসম্পদ মন্ত্রীর কাছেও উপস্থাপিত হয়েছে।

পুরো ঘটনা মূলত সন্দেহজনক মোড়কে মোড়ানো মনে হচ্ছে বলে এমনই জানিয়েছে দেশটির অনলাইন ফোকাস মালয়েশিয়াও। তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের আওতায় আনা ১৬০ জন শ্রমিকের মধ্যে এই তিন (৩) জনও ছিলেন এবং বেকস কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি নামীয় কোম্পানিটি তাদের কাজের জন্য প্রতিমাসে বেসিক ১৫০০ রিঙ্গিত বেতনের কথাও দিয়েছিলো। তবে তারা মালয়েশিয়ায় আসার পর থেকে কোনো কাজ বা বেতন পাননি এবং বর্তমানে তারা বেকার জীবনযাপন করছেন।

তাদের এখানে নিয়ে আসার পর দেশটির রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে, ২৮, জালান রহমাত, চৌকিটের এসআর হোস্টেল এন্ড রেসিডেন্স এসডিএন বিএইচডিতে রাখা হয়েছে।
দেশটির মানবাধিকার কর্মী শিবরঞ্জনী বলেছেন, তাদের পাসপোর্ট তাদের কোম্পানি মালিক আটকে রেখেছে। কোম্পানি মালিকের লোকজন কর্মীদের পাসপোর্ট ফেরত পেতে ৬০০০ রিঙ্গিত দিতে হুমকি দিয়ে বাধ্য করেছে।

তিনি বলেন, পিএসএম ৪ জানুয়ারী দেশটির সুবাং জয়া শ্রম বিভাগের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করতে সহায়তা করেছিল এবং ৩০ জানুয়ারী মানবসম্পদ মন্ত্রীর কার্যালয়ে এ অভিযোগটি পৌঁছে দিয়েছিলো।

তারপর ৭ মার্চ, আমাদের একজন কর্মকর্তাকে বলা হয়েছিল যে, বিভাগটি কোম্পানি মালিককে দুটি বিকল্প রাস্তার কথা বলে দিয়েছিলো। এক, তার শ্রমিকদের দেশে ফেরত পাঠাতে বা তাদের জন্য নতুন কোনো কোম্পানিতে কাজের ব্যবস্থা করতে। এছাড়া, কোম্পানি মালিককে ও নির্দেশ দেওয়া হয়েছিল যে, তার শ্রমিকদের মালয়েশিয়ায় আনার তারিখ থেকে তাদের মজুরি পরিশোধ করতে।

এদিকে শ্রমিকদের নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন পার্টি সোসিয়ালিস মালয়েশিয়া (পিএসএম) পুলিশকে অবিলম্বে আটককৃত তিনজন শ্রমিককে মুক্তি দিতে এবং ভিকটিম তিন শ্রমিকদের পাসপোর্ট ফেরত দেওয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এছাড়া শিবরঞ্জনী দেশটির মানবসম্পদ মন্ত্রীকে আহবান জানিয়ে আরো বলেছেন, আমরা মানবসম্পদ মন্ত্রীকে দ্রুত সুষ্ঠ তদন্তের দাবি করছি এবং শ্রমিকদের তাদের বকেয়া মজুরির পরিশোধের পাশাপাশি নতুন কাজের ব্যবস্থা নিশ্চিত করতে এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

 

এস আর/

ShareTweet
Previous Post

ঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালের

Next Post

মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার প্রবাসী

Related Posts

৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালেন মা
এশিয়া

৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালেন মা

মধ্যরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী
এশিয়া

মধ্যরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী

ফের উত্তপ্ত মণিপুর রাজ্য, ৩ জনকে গুলি করে হত্যা
এশিয়া

ফের উত্তপ্ত মণিপুর রাজ্য, ৩ জনকে গুলি করে হত্যা

মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা, বিজেপিতে টানাপোড়েন প্রকাশ্যে
এশিয়া

মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা, বিজেপিতে টানাপোড়েন প্রকাশ্যে

ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার
এশিয়া

ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
এশিয়া

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Next Post
মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার প্রবাসী

মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার প্রবাসী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালেন মা

৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালেন মা

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

মধ্যরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী

মধ্যরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist