রবিবার, ২১ জুন, ২০২৬
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার নিরলস প্রচেষ্টা বিএমসিসিআইএর

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ১২ মার্চ, ১২:৪১ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার নিরলস প্রচেষ্টা বিএমসিসিআইএর
Share on FacebookShare on Twitter

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএমসিসিআই। এ লক্ষ্যে বিএমসিসিআই এর প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করেছেন।
বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই) এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, প্রেসিডেন্ট শাব্বির আহমেদ খানের নেতৃত্বে, ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া সফর করেন।

বিএমসিসিআই প্রতিনিধি দল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক কর্পোরেশন (এমডিইসি), মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (মেট্রেড), মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) সেক্রেটারিয়েট, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি), এডুকেশন গ্লোবাল মালয়েশিয়ার (ইএমজিএস) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে বৃদ্ধি করে ভ্রাতৃপ্রতীম দ”ুদেশের মধ্যকার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে বিএমসিসিআই প্রতিনিধি দলের এই বাণিজ্যিক সফর বলে ১১ মার্চ এক সংবাদ ভিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়াও প্রতিনিধিদলের লক্ষ্য দুদেশের মধ্যকার সাংস্কৃতিক মূল্যবোধের বিনিময়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই দুই ভ্রাতৃপ্রতীম দেশের জনগণের মধ্যে সংযোগ স্থাপন করা।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে অভূতপূর্ব পর্যায়ে উন্নীত করার জন্য বিএমসিসিআই প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।কারিগরি দক্ষতার শীর্ষস্থানে অবস্থান করা মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ অর্জনের স্বপ্ন বাস্তবায়নে বিএমসিসিআই প্রতিনিধিদল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক কর্পোরেশন (এমডিইসি) এর সাথে দেখা করেন।

মালয়েশিয়ার ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রযাত্রায় অংশ নিতে বাংলাদেশের শ্রম-দক্ষতা উন্নয়নে সহায়তা করার জন্য তাঁরা আলোচনা করেন। কারন এই সেমিকন্ডাক্টর ও মাইক্রোচিপ শিল্পে কাজ করার জন্য দক্ষ প্রকৌশলীর অভাব রয়েছে এবং বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগীতায় দক্ষ প্রকৌশলী তৈরি করে এই খাত সংশ্লিষ্ট শিল্পে দক্ষ জনশক্তি রপ্তানীর সুযোগ নিতে পারে।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন বিএমসিসিআই-এর সহ-সভাপতি মাহবুবুল আলম, মহাসচিব মোতাহের হোসেন খান, যুগ্ম মহাসচিব রুবাইয়াত আহসান, পরিচালক মাহবুব আলম শাহ, বিএমসিসিআই এর সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন। বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষও প্রতিনিধিদলের বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন।

 

এস আর/

ShareTweet
Previous Post

কুমিল্লায় ট্রাক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৩

Next Post

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৬

Related Posts

bdnews bangla
এশিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
এশিয়া

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

bdnews bangla
এশিয়া

ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত

bdnews bangla
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

bdnews bangla
এশিয়া

সীমান্তে বিএসএফকে ১০০ কিমি জমি দেয়া হয়েছে: শুভেন্দু অধিকারী

আমিরাতের ভিসা নিয়ে সুখবর
এশিয়া

আমিরাতের ভিসা নিয়ে সুখবর

Next Post
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৬

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৬

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist