সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মেয়েকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় প্রাণ হারিয়েছেন এক বাবা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার জাফলং ইউনিয়নের পাঁচহাতিরখেল গ্রামে। নিহত চৈতন্য গোয়ালা (৪৮) ওই গ্রামের মঙ্গল গোয়ালার ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন প্রধান।
পুলিশ জানায়, চৈতন্য ও সুমন চাওড়াতল চা বাগানে পাশাপাশি ঘরে বাস করেন। তারা চা বাগানের শ্রমিক। শনিবার বিকেল ৪টার দিকে চৈতন্য ও সুমন তাদের ঘরের সামনে বসেছিলেন। এ সময় চৈতন্যর মেয়ে তাদের সামনে দিয়ে গোসলে যাচ্ছিলেন। তখন সুমন তাকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ কথা বলেন। চৈতন্য এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের তর্কাতর্কির এক পর্যায়ে চৈতন্যর মাথায় ঘুসি মারেন সুমন। এতে লুটিয়ে পড়েন চৈতন্য। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সুমনকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এস আই/














Discussion about this post