শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের দাম ১২৫ কোটি!

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শনিবার, ৮ আগস্ট, ২:০৭ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
bdnews bangla

ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' গোলের সেই বলের দাম ১২৫ কোটি!

Share on FacebookShare on Twitter

চার দশক পেরিয়ে বলটির চামড়া এখনো জীর্ণ, বাতাসও অনেকটাই বেরিয়ে গেছে। মাঠে গড়ানোর মতো অবস্থাও আর নেই। তবু সেটিই এখন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি স্মারকগুলোর একটিতে পরিণত হওয়ার অপেক্ষায়। দিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’; ইতিহাসছোঁয়া দুটি গোলের সাক্ষী সেই বলটি এবার উঠছে নিলামে। এর দাম উঠতে পারে প্রায় ১২৫ কোটি টাকা।

আগামী ২১ আগস্ট শুরু হবে নিলাম আর ২৩ আগস্ট বিজয়ী ক্রেতার নাম ঘোষণা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, বলটির দাম অন্তত এক কোটি মার্কিন ডলারে পৌঁছাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকার সমান। নিলামের বর্তমান ভিত্তিমূল্য মূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার।

এই বলটিই ব্যবহার করা হয়েছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে। সেদিন প্রথমে হাত দিয়ে করা বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল, এরপর মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে করা ইতিহাসখ্যাত ‘গোল অব দ্য সেঞ্চুরি’; দুটি গোলই হয়েছিল এই বল থেকে।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমার বিশ্বাস, ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বলগুলোর মধ্যে এটি সবার ওপরে।’

ম্যারাডোনার স্মারকের বাজারমূল্য আগেও বিস্ময় তৈরি করেছে। ২০২২ সালে ওই একই ম্যাচে তার পরা নীল-সাদা জার্সি ৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। দীর্ঘ ৩৬ বছর জার্সিটি নিজের কাছে রেখেছিলেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ। পরে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান সদবিস সেটি বিক্রি করে। যদিও ক্রেতার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, বিভিন্ন প্রতিবেদনে ধারণা করা হয়, সেটি কিনেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এবার সেই রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারে ‘হ্যান্ড অব গড’-এর বলটি। অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ মডেলের এই বল বিশ্বকাপ ইতিহাসে প্রথম কৃত্রিম উপাদানে তৈরি অফিসিয়াল ম্যাচ বল হিসেবে পরিচিত। ম্যাচের রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের দীর্ঘদিন এটি নিজের কাছে সংরক্ষণ করেছিলেন।সংবাদ প্রতিবেদন

২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে প্রথমবার নিলামে উঠেছিল বলটি। তখন এক অজ্ঞাতপরিচয় ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে এটি কিনে নেন। সেই সময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে দামী বিক্রি হওয়া ফুটবল।

যদিও ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে যায়। যুক্তরাষ্ট্রের বেসবল তারকা শোহেই ওহতানির খেলা একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়। আর সব ধরনের ক্রীড়া স্মারকের মধ্যে এখনো সর্বোচ্চ মূল্যের রেকর্ডটি রয়েছে ১৯৫২ সালের কিংবদন্তি বেসবল খেলোয়াড় মিকি ম্যান্টলের একটি সংগ্রহযোগ্য কার্ডের দখলে। সেটি ২০২২ সালে ১ কোটি ২৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

তবে ফুটবল ইতিহাসের আবেগ, বিতর্ক আর শিল্প; সবকিছুর প্রতীক হয়ে ওঠা ম্যারাডোনার সেই বল এবার নতুন ইতিহাস গড়তে পারে কি না, সেদিকেই এখন ক্রীড়াপ্রেমীদের নজর।

এ ইউ/  

ShareTweet
Previous Post

পরিবারের অসচ্ছলতা দূর করতে প্রবাসে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু

Next Post

‘এনসিপি বলতে কিছু নাই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন’

Related Posts

bdnews bangla
প্রবাস খেলা

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি ছিল

সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
প্রবাস খেলা

সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

অবসরের ঘোষণা দিলেন রেসলিং কিংবদন্তি ব্রক লেসনার
প্রবাস খেলা

অবসরের ঘোষণা দিলেন রেসলিং কিংবদন্তি ব্রক লেসনার

পোকার টেবিলে দারুণ সাফল্য; নেইমারের আয় প্রায় ৬ কোটি
প্রবাস খেলা

পোকার টেবিলে দারুণ সাফল্য; নেইমারের আয় প্রায় ৬ কোটি

bdnews bangla
নির্বাচিত খবর

পঞ্চমবারের মতো সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

অবশেষে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
প্রবাস খেলা

অবশেষে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

Next Post
bdnews bangla

'এনসিপি বলতে কিছু নাই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন'

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি ছিল

bdnews bangla

‘দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা, ভারত দায় এড়াতে পারে না’

bdnews bangla

জনশক্তি রপ্তানিতে রেকর্ড বোয়েসেলের

bdnews bangla

‘এনসিপি বলতে কিছু নাই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন’

bdnews bangla

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলের দাম ১২৫ কোটি!

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist