কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-ক্যানেল বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ক্যারিবীয় দেশটির বিরুদ্ধে অবৈধ আগ্রাসন চালায়, তাহলে তার দেশ আত্মরক্ষায় দাঁতভাঙা জবাব দেবে।
শনিবার (১৮ এপ্রিল) রাশিয়ার সংবাদমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিউবা এমন কোনো দেশ নয় যা যুদ্ধ চায় বা যুদ্ধকে উসকে দেয়, তবে আমরা যুদ্ধকেও ভয় পাই না, যদি আমাদের মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করতে হয় আমরা করবো।”
তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিউবার বিরুদ্ধে হুমকি বেড়ে যাওয়ার পর থেকে কিউবা সরকার জাতীয় প্রতিরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, “আমরা ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হলে কিউবার দিকেও নজর দিতে পারি; যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের প্রসঙ্গ ছিল।”
৬০ বছরেরও বেশি সময় ধরে কিউবা জাতিসংঘ সনদের মৌলিক নীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসা মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছে।
জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর মার্কিন প্রশাসন কিউবার ওপর চাপ আরও বাড়িয়েছে।
ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট কিউবার ওপর তেল অবরোধ আরোপ করেন এবং বারবার দেশটির বিরুদ্ধে শাসন পরিবর্তন অভিযানের ইঙ্গিত দেন।
দিয়াজ-ক্যানেল বলেন, একতরফা মার্কিন পদক্ষেপের কারণে সৃষ্ট কষ্ট সত্ত্বেও কিউবার জনগণ কখনো আত্মসমর্পণ করবে না।
সূত্র: প্রেস টিভি
এস আই/














Discussion about this post