শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণে বড় ধস

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বুধবার, ২১ অক্টোবর, ১১:০৫ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা, নির্বাচিত খবর
0 0
A A
যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণে বড় ধস
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে একক পরিবারের বসবাসের উপযোগী বাড়ি নির্মাণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে নতুন বাড়ি নির্মাণের অনুমোদন নেমে এসেছে সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। বাড়ির ঋণে উচ্চ সুদের হার, নির্মাণসামগ্রীর বাড়তি দাম এবং শ্রমিক সংকটের কারণে দেশটির আবাসন খাতে এ মন্দা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বরে একক পরিবারের বাড়ি নির্মাণের হার আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কমে বার্ষিক হিসাবে ৮ লাখ ৫৯ হাজারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন পর্যায়।

এদিকে ভবিষ্যতে একক পরিবারের বাড়ি নির্মাণের অনুমোদন আগের মাসের তুলনায় ৪ শতাংশ কমে বার্ষিক হিসাবে ৮ লাখ ৪৫ হাজারে নেমেছে। ২০২৩ সালের মার্চের পর এই সংখ্যা সর্বনিম্ন।

ঋণের সুদ ও নির্মাণব্যয় বাড়ায় সংকট

আবাসন খাতে মন্দার অন্যতম কারণ হিসেবে বাড়ি কেনার ঋণে উচ্চ সুদের হার ও বাড়ির চড়া দামকে দেখা হচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৩০ বছর মেয়াদি স্থায়ী সুদের গৃহঋণের গড় হার বেড়ে ৭ দশমিক ৪০ শতাংশে পৌঁছায়। প্রায় তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

উচ্চ সুদের কারণে বাড়ি কেনার খরচ বেড়েছে। ফলে অনেক ক্রেতার পক্ষে নতুন বাড়ি কেনা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, ডিজেলের বাড়তি খরচ এবং শ্রমিক সংকট নির্মাতাদের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের আবাসন নির্মাতাদের সংগঠনের এক জরিপে দেখা গেছে, অক্টোবরে বাড়ি নির্মাতাদের আস্থা কমে ২০১২ সালের জুনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সময়ে সম্ভাব্য ক্রেতাদের বাড়ি দেখতে আসার সংখ্যাও কমেছে।

বিক্রি কমায় অবিক্রীত বাড়ির মজুত বাড়ছে

নতুন বাড়ির বিক্রি কমে যাওয়ায় বাজারে অবিক্রীত বাড়ির সংখ্যা বেড়েছে। এতে নির্মাতারা নতুন প্রকল্প শুরু করতে আগ্রহ হারাচ্ছেন। তবে দেশটিতে দীর্ঘদিনের আবাসনসংকট থাকায় বাড়ির দাম এখনো উচ্চ পর্যায়ে রয়েছে।

গত সেপ্টেম্বরে একক পরিবারের বাড়ি নির্মাণ কমেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ, মধ্য-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে। তবে উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণ বেড়েছে। আগের বছরের একই মাসের তুলনায় একক পরিবারের বাড়ি নির্মাণের হার ২ দশমিক ৬ শতাংশ বেশি ছিল।

অন্যদিকে পাঁচ বা তার বেশি আবাসন ইউনিটবিশিষ্ট ভবন নির্মাণের হার সেপ্টেম্বরে আগের মাসের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় বহুতল আবাসন নির্মাণের হার কমেছে ২৫ দশমিক ৯ শতাংশ।

সব ধরনের আবাসন প্রকল্প মিলিয়ে সেপ্টেম্বরে নির্মাণ শুরুর হার ৫ দশমিক ২ শতাংশ কমে বার্ষিক হিসাবে ১২ লাখ ২১ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে সামগ্রিক নির্মাণ অনুমোদন কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।

অর্থনীতিতেও প্রভাবের আশঙ্কা

আবাসন খাতের এই মন্দা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলতে পারে। বিনিয়োগ প্রতিষ্ঠান মরগান স্ট্যানলির হিসাব অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আবাসন খাতে বিনিয়োগ বার্ষিক হিসাবে ৪ শতাংশ সংকুচিত হয়েছে।

এর আগে টানা পাঁচ প্রান্তিক কমার পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আবাসন খাতে বিনিয়োগ বেড়েছিল। তবে নতুন করে নির্মাণ কমে যাওয়ায় সেই প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হতে পারে।

অর্থনীতিবিদদের কেউ কেউ মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির জন্য তথ্যকেন্দ্র নির্মাণ বাড়ায় নির্মাণশ্রমিকের সংকট আরও তীব্র হচ্ছে। পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি নির্মাণ খাতের ব্যয় বাড়াচ্ছে।

হাই ফ্রিকোয়েন্সি ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ কার্ল ওয়েইনবার্গের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পুরোপুরি বোঝা না যাওয়া পর্যন্ত আগামী কয়েক মাসেও বাড়ি নির্মাণের গতি দুর্বল থাকতে পারে।

 

সূত্র: রয়টার্স

এস আই/

ShareTweet
Previous Post

৩ লাখ কর্মী নিয়োগ দেবে অ্যামাজন, ঘণ্টায় বেতন কত ডলার

Next Post

মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

bdnews bangla
নির্বাচিত খবর

‘ভয় আমার অভিধানে নেই’, হুমকির জবাবে বডিবিল্ডার রুমি

রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির
নির্বাচিত খবর

রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির

এক বছরের শিশুকে গুলি করে হত্যা, পদত্যাগ করলেন পুলিশ কর্মকর্তা
আমেরিকা

এক বছরের শিশুকে গুলি করে হত্যা, পদত্যাগ করলেন পুলিশ কর্মকর্তা

৭৫ বছরে এক কর্মীকেও ছাঁটাই করেনি যে প্রতিষ্ঠান
আমেরিকা

৭৫ বছরে এক কর্মীকেও ছাঁটাই করেনি যে প্রতিষ্ঠান

নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান
নির্বাচিত খবর

নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান

Next Post
মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত

মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

bdnews bangla

থানায় রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সেই ওসির জিডি

bdnews bangla

বিয়ের ১৯ দিনের মাথায় ‘পাতানো মামার’ সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী

bdnews bangla

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

bdnews bangla

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist