উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্রে মার্কিন বিমান হামলার জবাবে শুক্রবার(২৬ জুন) রাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই আক্রমণ চালায়।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মিথ্যা অজুহাতে ইরানে আঘাত হেনে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। এই মার্কিন আগ্রাসনের জবাবেই তারা পাল্টা আঘাত এনেছে।
তেহরান আরও হুঁশিয়ারি দিয়ে বলে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুনরায় এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরানের পরবর্তী প্রতিরোধ আরও ব্যাপক ও ভয়াবহ রূপ নেবে।
এর আগে শুক্রবার দিনের শুরুতে ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি ছিল, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতেই তারা ইরানের ড্রোন ও মিসাইল কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
এস আই/














Discussion about this post