শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

যেসব জায়গায় ফোনে কথা বলবেন না

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ৯ মে, ২:০৩ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস জীবন-যাপন
0 0
A A
যেসব জায়গায় ফোনে কথা বলবেন না
Share on FacebookShare on Twitter

ভেবে বলুন তো, আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসটি কী? বেশির ভাগ ক্ষেত্রে উত্তরটা এক। ফোন। প্রযুক্তির কল্যাণে মুঠোফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। ছোট্ট এই স্ক্রিনের ভেতর এখন দৈনন্দিন অনেক কাজের সমাধান। তবে এত কিছুর পরও ফোনের আদি ও অকৃত্রিম ব্যবহার এখনো সেই একে অপরের সঙ্গে যোগাযোগ। হাতের কাছে ফোন আছে বলেই যেকোনো সময় যেকোনো অবস্থানে ফোনে কথা বলতে বসে পড়বেন, তা কিন্তু নয়। ফোনে কথা বলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয় এবং মেনে চলতে হবে সামাজিকতা। আশপাশের মানুষদের যাতে অসুবিধা না হয়, সেই চিন্তা মাথায় রেখে কথা বলতে হবে। নিতান্ত প্রয়োজন না হলে এসব জায়গায় ফোনে কথা বলবেন না।

রাস্তায় চলাচলের সময়- রাস্তায় হাঁটতে হাঁটতে ফোন চালানো ও কথা বলা অনেকের পুরোনো অভ্যাস। কিন্তু কথা বলতে বলতে রাস্তা থেকে মনোযোগ সরিয়ে ফেললে ঘটতে পারে বিপদ। যে কারণে রাস্তায় চলাচলের সময় ফোন চালানো থেকে বিরত থাকুন। ফোনকল এলে পাশে এক জায়গায় থেমে কথা শেষ করে আবার চলাচল শুরু করুন। চালক ও পথচারী উভয় পক্ষের জন্য কথাটি সত্য। বিশেষ করে গাড়ি চালানো ও রাস্তা পার হওয়ার সময় রাস্তার দিকেই থাকুক পূর্ণ মনোযোগ। আর ড্রাইভিং করার সময় ফোনে কথা বলা তো রীতিমতো ফৌজদারি অপরাধ।

বেশির ভাগ ক্ষেত্রেই রেস্তোরাঁয় যাওয়ার মূল উদ্দেশ্য থাকে নিরিবিলিতে পেটপূজা। অনেকে আবার রেস্তোরাঁয় যান প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে। কারণ যা–ই হোক না কেন, খাবার টেবিলে বসে ফোনে অন্য কারও সঙ্গে আলাপ করা কোনোভাবেই শোভন নয়। এতে করে আশপাশের মানুষ যেমন বিরক্ত হয়, তেমনি খাওয়ার সময় মনোযোগ সরে গেলে খাবার আটকে যাওয়ার আশঙ্কাও থাকে। আর আপনি পছন্দের খাবার অর্ডার করলেন বটে, কিন্তু খাওয়ার সময় ফোনে কথা বলার কারণে খাবারের স্বাদটা সেভাবে আস্বাদন করলেন না। কেননা আপনার মনোযোগ তো কথোপকথনে ছিল। ঠিক এ কারণে শিশুদের টেলিভিশন দেখাতে দেখাতে খাওয়াতে নেই।

গণপরিবহন- অনেকে আছেন বাস কিংবা ট্রেনে উঠেই মুঠোফোন নিয়ে শুরু করেন গল্প। ব্যক্তিগত সেসব আলাপ আর ব্যক্তিগত থাকে না, পুরো বাসভর্তি লোকজনের গোচরে চলে যায়। না চাইতেও শুনতে হয় সেই আলোচনা। গণপরিবহনে চলাচলের সময় এমন কথাবার্তা বিরক্তির উদ্রেক করে। বিশেষ করে মেট্রোরেলে, যেখানে আবদ্ধ অবস্থায় চলাচল করতে হয় সবার। প্রচণ্ড ভিড় ও যানজট ঠেলে অফিসে যাওয়ার পথে কেউ আপনার ব্যক্তিগত আলাপচারিতা শুনতে চাইবে না।

হাসপাতাল- রোগী ও তাঁদের স্বজনদের কোলাহলে সরব থাকলেও হাসপাতাল বরাবরই একটি নীরব জায়গা। হাসপাতাল তৈরি করা হয় রোগীদের প্রয়োজন, স্বস্তি আর আরামের কথা মাথায় রেখে। তাই সেখানে ফোনে কথা বলার সময় সতর্কতা মেনে চলতে হবে। বিশেষ করে হলওয়ে এবং আউটডোর, যেখানে রোগীদের সুস্থতার জন্য নীরবতাই কাম্য, সেখানে ফোনে কথা বলবেন না। জরুরি প্রয়োজন থাকলে হাসপাতালের বাইরে গিয়ে কিংবা হলওয়ে থেকে বেরিয়ে ব্যক্তিগত কথা সারুন।

সেলুন- পাড়ার মোড়ের চুল কাটানোর দোকান হোক কিংবা নামীদামি কোনো সেলুন, যতটা সম্ভব নীরবতা বজায় রাখার চেষ্টা করুন। বেশির ভাগ সেলুন তৈরি হয় আবদ্ধ জায়গায়, ছোটখাটো কথাবার্তাও পৌঁছে যায় সবার কানে। সেখানে ফোনে ব্যক্তিগত কথাবার্তা বলা শোভনীয় নয়। আর চুল কাটার সময় তো নয়-ই। ফোনে কথা বললে নাপিতের মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। আর তাতে ক্ষতিটা কিন্তু আপনারই!

সূত্র – প্রথমআলো

এ এস/

ShareTweet
Previous Post

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক

Next Post

বিধ্বস্ত বিমানের এক পাইলটের মৃত্যু

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা
প্রবাস জীবন-যাপন

অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা

বিশ্ব ডিম দিবস আজ
প্রবাস জীবন-যাপন

বিশ্ব ডিম দিবস আজ

আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন
প্রবাস জীবন-যাপন

আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন

bdnews bangla
প্রধান খবর ২

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি

প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগে ৮ বছর: গবেষণা
প্রবাস জীবন-যাপন

প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগে ৮ বছর: গবেষণা

Next Post
বিধ্বস্ত বিমানের এক পাইলটের মৃত্যু

বিধ্বস্ত বিমানের এক পাইলটের মৃত্যু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

এআই প্রযুক্তি আবিষ্কারকের অনুশোচনা, বড় বিপর্যয়ের আশঙ্কা!

এআই প্রযুক্তি আবিষ্কারকের অনুশোচনা, বড় বিপর্যয়ের আশঙ্কা!

এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ : গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ : গোলাম মাওলা রনি

এনসিপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ!

এনসিপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ!

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

পদোন্নতি পেলেন ৬৭ পুলিশ পরিদর্শক

পদোন্নতি পেলেন ৬৭ পুলিশ পরিদর্শক

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist