চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছরের শিশু মিসবাহ মারা গেছে। ওই গর্ত থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছেন, সন্ধ্যার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করে রাউজান উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এর আগে বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। গর্তটি ৩০ থেকে ৪০ ফুট গভীর। পরে তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। সন্ধ্যায় তাকে ওই গর্ত থেকে উদ্ধার করা হয়।
এস আই/














Discussion about this post