ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও এলাকায় ডিএমপির এসব চেকপোস্ট বসানো হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহানগর এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ বিকেল থেকে বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, নির্ধারিত চেকপোস্টের স্থানগুলো হলো—
রমনা বিভাগ: বসিলা
লালবাগ বিভাগ: বাবুবাজার
ওয়ারী বিভাগ: পোস্তগোলা ব্রিজ
মতিঝিল বিভাগ: বাসাবো রাস্তা (কমলাপুর)
মিরপুর বিভাগ: গাবতলী
গুলশান বিভাগ: ৩০০ ফিট এলাকা
উত্তরা বিভাগ: আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজ
অন্যান্য পয়েন্ট: মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার
ডিএমপি জানিয়েছে, চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। এ সময় মহানগরবাসীকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
এ ইউ/














Discussion about this post