সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ২৪ জুন, ৭:৪৭ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
0 0
A A
রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব
Share on FacebookShare on Twitter

রাশিয়া একটি ‘বর্বর’ ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব এবং ওয়াশিংটনকে এর ‘পরিণাম’ সম্পর্কে সতর্ক করেছে । ক্রিমিয়ার একটি সৈকতে রবিবার ওই হামলা হয়। এতে শিশুসহ কমপক্ষে চারজন নিহত এবং ১৫১ জন আহত হয়েছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, তারা রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে সেভাস্তোপল শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে মস্কো ক্রমাগতভাবে দাবি করেছে, তারা পশ্চিমাবিশ্বের সঙ্গে কার্যকরভাবে একটি প্রক্সি যুদ্ধ লড়ছে।
এদিকে সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ক্রেমলিন বলেছে, সাম্প্রতিক এই মার্কিন সিদ্ধান্তের ফলে ঝুঁকি বৃদ্ধি পাবে এবং ‘পরিণাম’ ভোগ করতে হবে।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানায়, মস্কো অধিকৃত ক্রিমীয় উপদ্বীপে মার্কিন সরবরাহকৃত পাঁচটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা পরিচালিত হয়েছে। তারা আরো জানায়, চারটি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ধ্বংস করা হয়েছে এবং পঞ্চমটি আকাশে বিস্ফোরিত হয়েছে। তাদের দাবি, মার্কিন বিশেষজ্ঞদের দেওয়া যুক্তরাষ্ট্রের গুপ্তচর উপগ্রহের তথ্যের ভিত্তিতে হামলাস্থল নির্ধারিত হয়েছে। এ বিষয়ে এই বছরের শুরুতে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে রাষ্ট্রদূতকে তলবের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘ওয়াশিংটনের এই ধরনের কর্মকাণ্ডের অবশ্যই প্রতিক্রিয়া জানানো হবে। অবশ্যই প্রতিক্রিয়ার ব্যবস্থা থাকবে।’ এ ছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হামলাকে ‘একদম বর্বর’ বলে অভিহিত করে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র জড়িত থাকার বিষয়ে মস্কো প্রতিক্রিয়া জানাবে। তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘আপনাদের উচিত ইউরোপে ও সর্বোপরি ওয়াশিংটনে আমার সহকর্মীদের জিজ্ঞাসা করা…কেন তাদের সরকার রুশ শিশুদের হত্যা করছে।’

এ ছাড়া পেসকভ পশ্চিমা লক্ষ্যবস্তুতে সম্ভাব্য হামলার জন্য অন্য দেশকে অস্ত্র দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্যের কথাও উল্লেখ করেছেন এদিন। গত সপ্তাহে পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে একটি সামরিক জোট চুক্তিতে সম্মত হয়েছেন, যা পশ্চিমা মিত্রদের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছে।

রাশিয়ার কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করেছেন, ইউক্রেন যুদ্ধ এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করছে। সেই সঙ্গে পুতিন বারবার বিশ্বের পারমাণবিক শক্তির সঙ্গে জড়িত আরো বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। কিন্তু ক্রিমিয়ার ওপর এই মারাত্মক হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করা একটি নতুন ধাপ। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়াকে সংযুক্ত করেছিল। মস্কো এখন অঞ্চলটিকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। তবে বিশ্বের অধিকাংশ দেশ এটিকে ইউক্রেনের অংশ বলে মনে করে।

পেসকভ হামলার বিষয়ে আরো বলেন, ‘আমরা পুরোপুরি বুঝতে পারি এর পেছনে কারা রয়েছে।’ তার মতে, এটি স্পষ্ট যে কে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করেছে, কে রাশিয়ায় হামলা করেছে এবং হামলার জন্য কে তথ্য সরবরাহ করেছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘অবশ্যই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে, ফলস্বরূপ শান্তিপূর্ণ রুশরা মারা যাচ্ছে। এর পরিণতি দেখতে হবে। কোনটি সঠিক সময় বলে দেবে।’

এ এস/

ShareTweet
Previous Post

খালি পেটে সিদ্ধান্ত নয়!

Next Post

‘সাইকেল চাই না, আমার বাবার লাশটা এনে দেন’

Related Posts

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০
ইউরোপ

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ
ইউরোপ

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ

রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
ইউরোপ

রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি

যৌন হয়রানির অভিযোগে রোবট আটক, তদন্তে পুলিশ!
ইউরোপ

যৌন হয়রানির অভিযোগে রোবট আটক, তদন্তে পুলিশ!

bdnews bangla
ইউরোপ

পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার, হ্যাক হয়ে গেল ফ্রিজ

bdnews bangla
ইউরোপ

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য, নাম ‘অন্যায়ের রাজা’

Next Post
‘সাইকেল চাই না, আমার বাবার লাশটা এনে দেন’

‘সাইকেল চাই না, আমার বাবার লাশটা এনে দেন’

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর

প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে সমঝোতা

ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে সমঝোতা

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই

নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় নেতানিয়াহু, বললেন ‘খুবই চিন্তিত’

নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় নেতানিয়াহু, বললেন ‘খুবই চিন্তিত’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist