সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রিয়াদে হামলার চেষ্টা হুতির, ২ ড্রোন ভূপাতিত করল সৌদি

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ১১:৫৪ পূর্বাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
bdnews bangla

রিয়াদে হামলার চেষ্টা হুতির, ২ ড্রোন ভূপাতিত করল সৌদি

Share on FacebookShare on Twitter

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র বলেছেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়া’ রিয়াদ এলাকার দিকে দুটি ড্রোন ছুড়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।

জোটের ওই মুখপাত্র আরও বলেন, খামিস মুশাইতের দিকে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত ও ধ্বংস করেছে। শহরটিতে একটি বিমানঘাঁটি রয়েছে।

এর আগে সৌদি আরবে হুথিদের ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদ বলেছে, এসব হামলায় নারী, শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন। আন্তর্জাতিক নিন্দার মধ্যেই আবার এসব হামলা চালানো হলো।

হুথিরা সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপ করেছে। তারা তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগরের ইয়েমেনের উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করেছে। এ ছাড়া ট্যাংকারে হামলা, ক্ষেপণাস্ত্র ছোড়া এবং এসব তৎপরতার কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ বলেন, ‘অভিযানের শক্তি, ব্যাপ্তি ও প্রভাব যতই হোক না কেন, আমাদের সশস্ত্র বাহিনী এটিকে পূর্ণ মাত্রার উত্তেজনার প্রস্তুতি হিসেবে একটি ছোট পরিসরের মহড়া হিসেবে দেখছে।’

জুলাইয়ে নতুন করে শুরু হওয়া সংঘাত কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে দেয়। এরপর ইয়েমেনকে মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধের সঙ্গে জড়িয়ে ফেলে।

এদিকে হুথি বাহিনী ইয়েমেনি বাহিনীর বিরুদ্ধে যে স্থল অভিযান চালাচ্ছে, তাতে দেশটিতে নতুন করে মানবিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনজুড়ে ১ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে ৭০ হাজার শিশু।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি ও জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের দূত জেরোম বনফোঁ গতকাল শুক্রবার বলেছেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এসব হামলার মধ্যে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় আঘাতও রয়েছে। এতে নারী, শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন।

এদিকে হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে মিত্রদেশগুলো। ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় রিয়াদকে কীভাবে সামরিক সহায়তা দেওয়া যায়, তা নিয়ে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা। এর আগে হুতিদের ইয়েমেন থেকে নির্মূল না করা পর্যন্ত সেনাদের জীবন বাজি রেখে লড়াইয়ের কড়া নির্দেশ দেন সৌদি আরবের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতি।

হুথিরা জানিয়েছে, গত বৃহস্পতিবারও তারা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ বলেছে, হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মাঝপথেই ধ্বংস করেছে। এর আগে মক্কা, জেদ্দা ও প্রধান তেল বন্দর ইয়ানবুসহ বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল রিয়াদ।

উদ্ভূত পরিস্থিতিতে গত আগস্টে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে ইতিমধ্যে নিউইয়র্কে বৈঠক করেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। চুক্তির শর্ত অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর আক্রমণ সবার ওপর আক্রমণ বলেই গণ্য হবে।

এ নিয়ে মাঠপর্যায়ের কৌশল নির্ধারণে গতকাল সৌদি আরব সফরে যান তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলসুক বায়রাকতারোগলু। সেখানেই তিন দেশের সেনাপ্রধানেরা আলোচনায় বসার কথা। তবে মক্কা চুক্তি তুরস্কের পার্লামেন্টে এখনো অনুমোদিত না হওয়ায় আঙ্কারার সামরিক সহায়তা আপাতত মূলত দ্বিপক্ষীয় ও কারিগরি সহায়তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এ ছাড়া সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ তেল বন্দর ইয়ানবু রক্ষায় সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। গত বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দেওয়া এক দীর্ঘ টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বন্দরটির সুরক্ষায় সেনাসদস্য, রাডার ও আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হলেও এই সামরিক উপস্থিতির উদ্দেশ্য কোনো সরাসরি যুদ্ধে জড়ানো নয়।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

ভুলে গাজার স্পষ্ট ছবি প্রকাশ ইসরায়েলের, ফাঁস সেনাঘাটির গোপন চিত্র

Next Post

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

Related Posts

bdnews bangla
মধ্যপ্রাচ্য

ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের তোড়জোড়

ভুলে গাজার স্পষ্ট ছবি প্রকাশ ইসরায়েলের, ফাঁস সেনাঘাটির গোপন চিত্র
মধ্যপ্রাচ্য

ভুলে গাজার স্পষ্ট ছবি প্রকাশ ইসরায়েলের, ফাঁস সেনাঘাটির গোপন চিত্র

সৌদি আরবের বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স
মধ্যপ্রাচ্য

সৌদি আরবের বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত
মধ্যপ্রাচ্য

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
মধ্যপ্রাচ্য

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি
মধ্যপ্রাচ্য

আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি

Next Post
bdnews bangla

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

‘এডিস মশা আগে দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে’

‘এডিস মশা আগে দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে’

টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

‘নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদীর স্টুডিও ভাঙচুর করা হয়’

‘নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদীর স্টুডিও ভাঙচুর করা হয়’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist